1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কুবি কর্মকর্তা-কর্মচারীদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান

কুবি কর্মকর্তা-কর্মচারীদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ৬০ জন খবরটি পড়েছেন

কুবি প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চলমান ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে ঘিরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৫ জুলাই) বিকাল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ ম্যাচের আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. এম. শরীফুল করীম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান, প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিমসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

ম্যাচে দুটি দল অংশ নেয়। একটি দলে ছিলেন গ্রেড-৫ থেকে গ্রেড-১২ পর্যন্ত কর্মকর্তা-কর্মচারীরা এবং অপর দলে ছিলেন গ্রেড-১৩ থেকে গ্রেড-২০ পর্যন্ত কর্মচারীরা।

জানা যায়, ম্যাচের শুরু থেকেই উভয় দল আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। নির্ধারিত সময়ে দুই দল ২-২ গোলে সমতায় থাকায় ম্যাচের ফল নির্ধারণে টাইব্রেকারের আশ্রয় নেওয়া হয়। টাইব্রেকারে ৩-১ ব্যবধানে জয় তুলে নেয় গ্রেড-৫ থেকে গ্রেড-১২ পর্যন্ত কর্মকর্তা-কর্মচারী দল।

শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক মনিরুল আলম বলেন, ‘আজকের এই খেলা সকলের মধ্যে কর্মস্পৃহা বৃদ্ধি করবে। সবার মধ্যে সৌহার্দ্যও বৃদ্ধি করবে এই প্রত্যাশা করছি।’

উপাচার্য অধ্যাপক ড. এম. এম. শরীফুল করীম বলেন, ‘বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখেই আজকের এই আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা এই প্রীতি ফুটবল ম্যাচের মাধ্যমে খেলা কতটা আনন্দময় হতে পারে, তারই স্বাক্ষর রাখবেন এই কামনা করি।’

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar