1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ভালোবাসার অনন্য দৃষ্টান্ত: ছোট বোনকে লিভার দিয়ে নতুন জীবন দিলেন বড় বোন - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

ভালোবাসার অনন্য দৃষ্টান্ত: ছোট বোনকে লিভার দিয়ে নতুন জীবন দিলেন বড় বোন

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ২১৪ জন খবরটি পড়েছেন

নাজমুল ইসলাম সবুজ শরণখোলা (বাগেরহাট)।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

​রক্তের অটুট সম্পর্কের কাছে হার মেনেছে মরণব্যাধি লিভার সিরোসিস। মৃত্যুর প্রহর গোনা ছোট বোনকে নিজের লিভারের একাংশ দান করে নতুন জীবন উপহার দিয়েছেন বড় বোন। শনিবার (৪ জুলাই) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) এক দীর্ঘ ও জটিল অস্ত্রোপচারের মাধ্যমে এই সফল লিভার প্রতিস্থাপন সম্পন্ন হয়। নিঃস্বার্থ ভালোবাসা ও আত্মত্যাগের এই অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বাগেরহাটের শরণখোলা উপজেলার দুই বোন আয়েশা সিদ্দিকা আঁখি ও ইসমত আরা ইতি।

​পারিবারিক সূত্রে জানা যায়, শরণখোলা উপজেলার ২ নম্বর খোন্তাকাটা ইউনিয়ন পরিষদের সদস্য আলমগীর তালুকদারের ছোট মেয়ে ইসমত আরা ইতি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিসে ভুগছিলেন। তিনি শরণখোলা সরকারি ডিগ্রী কলেজের উচ্চ মাধ্যমিকের (এইচএসসি) পরীক্ষার্থী। অবর্ণনীয় কষ্টের মাঝে চিকিৎসকরা তাকে বাঁচাতে লিভার প্রতিস্থাপনের পরামর্শ দিলে, পরম মমতায় পাশে দাঁড়ান তার বড় বোন আয়েশা সিদ্দিকা আঁখি। নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির সিএসই বিভাগের শিক্ষার্থী আঁখি নিজের জীবনের ঝুঁকি নিয়ে স্বেচ্ছায় ছোট বোনকে লিভারের একটি অংশ দান করার দুঃসাহসিক ও মহৎ সিদ্ধান্ত গ্রহণ করেন।

​বিগত পাঁচ মাস ধরে হাসপাতাল, পরীক্ষা-নিরীক্ষা আর রক্তের সন্ধানে এক কঠিন লড়াই চালিয়েছে পরিবারটি। অস্ত্রোপচারের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন স্ট্যাটাসে আঁখি জানান, ছোটবেলায় বোনদের আক্ষেপ ঘোচাতে তিনি সবসময় বলতেন যে তিনিই তাদের ভাই এবং একজন ভাই বোনের জন্য যা করতে পারে, তিনি আজীবন তা-ই করবেন। নিজের লিভার দান প্রসঙ্গে আঁখি লেখেন, ছোট বোন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরবে—এটাই তার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। এটিকে কোনো ত্যাগ নয়, বরং নিজের দায়িত্ব ও ভালোবাসা হিসেবেই অবিহিত করেন তিনি।

​লিভার সিরোসিসের মতো এমন জটিল ও ব্যয়বহুল চিকিৎসা সাধারণ একটি পরিবারের জন্য অত্যন্ত কঠিন হলেও ইতির চিকিৎসায় স্থানীয় সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসেন। স্থানীয় সংবাদকর্মী, কনটেন্ট ক্রিয়েটর ও নেটিজেনরা সামাজিক যোগাযোগমাধ্যমে জোরালো ক্যাম্পেইন চালিয়ে অর্থ সংগ্রহ করেন। দেশ-বিদেশের বহু হৃদয়বান মানুষের আর্থিক সহায়তা ও স্বেচ্ছাসেবী রক্তদাতাদের সম্মিলিত প্রচেষ্টাতেই এই অস্ত্রোপচারের পটভূমি তৈরি হয়। চূড়ান্ত অস্ত্রোপচারের আগে পিতা আলমগীর তালুকদার এক বোনের এই আত্মত্যাগ যেন অন্যজনের জীবনের আলো হয়ে ওঠে, সেই প্রার্থনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছিলেন।

​দীর্ঘ ও জটিল এই অস্ত্রোপচার সফল হওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, দুই বোনই বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। উৎকণ্ঠার প্রহর শেষে অপারেশন সফল হওয়ায় ইতির পরিবার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের লিভার ট্রান্সপ্লান্ট টিমের চিকিৎসক, নার্স ও সহায়তাকারী সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে। পাশাপাশি আর্থিক সহায়তা ও রক্ত দিয়ে যারা পাশে ছিলেন, তাদেরও ধন্যবাদ জানিয়েছেন পিতা আলমগীর তালুকদার। এক বোনের প্রতি আরেক বোনের এই অকৃত্রিম ত্যাগের গল্প এখন দেশজুড়ে প্রশংসায় ভাসছে; সবার একটাই প্রার্থনা—দ্রুত সুস্থ হয়ে আপন নীড়ে ফিরে আসুক এই দুই বোন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar