1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
জাল স্বাক্ষরে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের টাকা উত্তোলন - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

জাল স্বাক্ষরে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের টাকা উত্তোলন

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ৫২ জন খবরটি পড়েছেন

সাকিব আহসান
প্রতিনিধি, পীরগঞ্জ, ঠাকুরগাঁও

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের সরকারি বরাদ্দের অর্থ উত্তোলনকে কেন্দ্র করে স্বাক্ষর জালের অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের উন্নয়ন প্রকল্প কমিটির সভাপতি ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শাহ্জালাল সাজুর বিরুদ্ধে এ অভিযোগ তুলেছেন বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য জয়নাল আবেদীন বাবুল। তবে অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।

মঙ্গলবার (৭ জুলাই) জয়নাল আবেদীন বাবুল তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে অভিযোগ করেন, বিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের জন্য গঠিত কমিটির সদস্যদের স্বাক্ষর জাল করে সরকারি কোষাগার থেকে এক লাখ ১৩ হাজার টাকা উত্তোলন করা হয়েছে। পোস্টে তিনি উল্লেখ করেন, তাঁর নিজের এবং বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহজাহান কবীর বকুলের স্বাক্ষর জাল করে উন্নয়ন প্রকল্প কমিটির কাগজপত্র দাখিল করা হয়েছে। বিষয়টি স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবহিত করা হয়েছে বলেও তিনি দাবি করেন। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কী ব্যবস্থা নেয়, তা দেখার অপেক্ষায় থাকার কথাও উল্লেখ করেন।

অভিযোগটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। বিশেষ করে বিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের অর্থ উত্তোলন ও প্রকল্প বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন দেখা দেয়।

তবে অভিযোগের বিষয়ে ভিন্ন বক্তব্য দিয়েছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও উন্নয়ন প্রকল্প কমিটির সভাপতি মো. শাহ্জালাল সাজু। তিনি বলেন, কারও স্বাক্ষর জাল করে সরকারি কোষাগার থেকে অর্থ উত্তোলনের প্রশ্নই আসে না। তাঁর দাবি, ফেসবুকে যে স্বাক্ষরের কপি প্রকাশ করা হয়েছে, সেটি প্রকৃত নথির সঙ্গে মিল নেই এবং সেটিকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।
শাহ্জালাল সাজু আরও বলেন, এক লাখ ১৩ হাজার টাকার উন্নয়ন প্রকল্পের আওতায় বিদ্যালয়ের শান্তিবাগ মাঠে ইটের প্রাচীর নির্মাণের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। প্রকল্পের উদ্বোধন করেছেন ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্যের সহধর্মিনী শিরিন বানু। উদ্বোধনী অনুষ্ঠানে অভিযোগকারী অভিভাবক সদস্য জয়নাল আবেদীন বাবুলও উপস্থিত ছিলেন বলে তিনি দাবি করেন। তাঁর ভাষ্য, প্রকল্পটি সরকারি নিয়ম মেনেই বাস্তবায়ন করা হচ্ছে এবং অভিযোগের কোনো ভিত্তি নেই।

এ বিষয়ে জানতে চাইলে পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রব্বানী সরদার জানান, বিদ্যালয়ের শান্তিবাগ মাঠে প্রাচীর নির্মাণের জন্য এক লাখ ১৩ হাজার টাকার সরকারি বরাদ্দ দেওয়া হয়েছে। বরাদ্দের শর্ত অনুযায়ী বিদ্যালয় কর্তৃপক্ষ পাঁচ সদস্যবিশিষ্ট একটি উন্নয়ন প্রকল্প কমিটি গঠন করে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেয়।

ইউএনও বলেন, কমিটির সভাপতি ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহ্জালাল সাজু কমিটির সদস্যদের স্বাক্ষরসংবলিত কাগজপত্র নিয়ে তাঁর কার্যালয়ে আসেন। বরাদ্দসংক্রান্ত নথিতে স্থানীয় সংসদ সদস্যেরও স্বাক্ষর রয়েছে। পরবর্তীতে প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় এবং বর্তমানে শান্তিবাগ মাঠে প্রাচীর নির্মাণের কাজ চলমান রয়েছে।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে উত্থাপিত স্বাক্ষর জালের অভিযোগ সম্পর্কে নির্দিষ্ট কোনো মন্তব্য করেননি ইউএনও। অভিযোগের সত্যতা যাচাই বা এ বিষয়ে প্রশাসনিক তদন্ত হবে কি না, সে বিষয়েও তাৎক্ষণিকভাবে কিছু জানাননি তিনি।

এদিকে অভিযোগ ও পাল্টা বক্তব্যের পর বিদ্যালয়টির শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। সরকারি অর্থ ব্যবহারের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন সচেতন মহলের অনেকে। অভিযোগের সত্যতা যাচাইয়ের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটিত হলে এ নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তির অবসান ঘটবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar