1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর নিরাপত্তায় ১০ আনসার মোতায়েন - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর নিরাপত্তায় ১০ আনসার মোতায়েন

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৪৬ জন খবরটি পড়েছেন

দৌলতপুর(কুষ্টিয়া)  প্রতিনিধি

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কুষ্টিয়ার দৌলতপুর ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী, স্বজন ও হাসপাতালের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ১০ জন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, চিকিৎসা নিতে আসা রোগীদের নিরাপত্তা নিশ্চিত করা, হাসপাতালের শৃঙ্খলা বজায় রাখা, চুরি, দালালচক্রের দৌরাত্ম্য ও অন্যান্য অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধ এবং নিরাপদ চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

মোতায়েনকৃত আনসার সদস্যরা হাসপাতালের প্রধান ফটক, জরুরি বিভাগ, বহির্বিভাগ, বিভিন্ন ওয়ার্ডসহ গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করবেন। তারা সার্বক্ষণিক নজরদারি ও নিয়মিত টহলের মাধ্যমে হাসপাতালের নিরাপত্তা নিশ্চিত করবেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ তৌহিদুল হাসান তুহিন বলেন,

রোগীদের নিরাপদ ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। সেই লক্ষ্যেই হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে ১০ জন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। তাদের উপস্থিতিতে হাসপাতালের সার্বিক শৃঙ্খলা বজায় থাকবে, চুরি ও অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে এবং রোগী ও তাদের স্বজনরা আরও নিরাপদ পরিবেশে চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন।

তিনি আরও বলেন, হাসপাতালকে দালালমুক্ত, নিরাপদ ও সেবাবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করতে আমরা কাজ করে যাচ্ছি। হাসপাতালের নিরাপত্তা নিশ্চিত করতে রোগী, স্বজন ও সাধারণ মানুষের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

হাসপাতালে আগত রোগী ও স্বজনরা আনসার সদস্য মোতায়েনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, এ উদ্যোগের ফলে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী হবে এবং চিকিৎসাসেবা গ্রহণে সাধারণ মানুষের আস্থা বৃদ্ধি পাবে।

সম্প্রতি রোগী ও রোগীর স্বজনদের মোবাইল, ব্যাগ সহ নানা জিনিসপত্র চুরি বেড়ে যাওয়ায় এ ব্যবস্থা উপকারে আসবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar