1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ক্যান্সারে আক্রান্ত হয়ে দিল্লির হাসপাতেলে ভর্তি জাককানইবির সাবেক ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. মিজানুর রহমান - bdtelegraph24.com
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা: আহত ২, অভিযানে পুলিশ ইরান থেকে ফেরার পথে কিউবার ব্যবস্থা নেব-ট্রাম্প সাদপন্থিদের ইজতেমা ময়দান ব্যবহারের অনুমতি না দেওয়ার দাবি ওলামা-মাশায়েখদের শ্যামনগরে জেলেখালি ভাই ভাই সংঘের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা খুলনায় তিন মণ ঘোড়ার মাংসসহ বিক্রেতা আটক, কারাদণ্ড পারস্য উপসাগরে মার্কিন সামরিক জাহাজ প্রবেশ করতে দেওয়া হবে না: ইরান প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ পাঠ্যবই লোহাগাড়ার বটতলী শহরে ময়লার ভাগাড়, পরিচ্ছন্নতা নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ মানিকগঞ্জে তিন সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা অভয়নগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় নারীর মৃত্যু

ক্যান্সারে আক্রান্ত হয়ে দিল্লির হাসপাতেলে ভর্তি জাককানইবির সাবেক ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. মিজানুর রহমান

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ২০৫ জন খবরটি পড়েছেন

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

জাককানইবি প্রতিনিধি:

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের অধ্যাপক ড. মো. মিজানুর রহমান ক্যান্সারে আক্রান্ত হয়ে ভারতের দিল্লিতে চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, গত বছর তিনি ক্যান্সারে আক্রান্ত হন। দেশ-বিদেশে দীর্ঘ চিকিৎসা গ্রহণের পর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও সম্প্রতি আবারও তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে তাকে জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভারতের দিল্লিতে নেওয়া হয়।

ক্যান্সারের চিকিৎসা দীর্ঘমেয়াদি ও ব্যয়বহুল হওয়ায় ইতোমধ্যে তাঁর চিকিৎসায় উল্লেখযোগ্য পরিমাণ অর্থ ব্যয় হয়েছে। বর্তমানে দ্বিতীয় ধাপের চিকিৎসাও চলমান রয়েছে, যা উচ্চ ব্যয়সাপেক্ষ।

ড. মিজানুর রহমান জাককানইবি’র কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। একাডেমিক ও গবেষণা কার্যক্রমে তাঁর উল্লেখযোগ্য অবদান রয়েছে। তিনি বিভিন্ন গবেষণা, সেমিনার ও কনফারেন্সে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন এবং কম্পিউটার সায়েন্স বিষয়ে একাধিক গ্রন্থ রচনা করেছেন। বিশেষ করে কম্পিউটার সাইন্সের অনেক জটিল ও দূর্বোধ্য বিষয়গুলো সহজ ভাষায় বাংলায় উপস্থাপন করেছেন।

বর্তমানে তিনি দিল্লিতে চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা তার সুস্থতা কামনা করছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar