1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দিনে ব্যাংকের কর্মী, রাতে চায়ের দোকান-ক্লান্তিকে হার মানিয়ে এগিয়ে চলা এক মানুষের গল্প - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান

দিনে ব্যাংকের কর্মী, রাতে চায়ের দোকান-ক্লান্তিকে হার মানিয়ে এগিয়ে চলা এক মানুষের গল্প

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ১০৭ জন খবরটি পড়েছেন

তফসিরুল করিম, কুবি প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কেতলিতে ফুটতে থাকা চায়ের টগবগ শব্দ আর ধোঁয়া ওঠা গরম চায়ের সুবাসে সন্ধ্যা নামতেই যেন প্রাণ ফিরে পায় সোহরাবের ছোট্ট দোকান। একে একে ভিড় জমান শিক্ষার্থী, চাকরিজীবী, রিকশাচালক থেকে শুরু করে নানা শ্রেণি-পেশার মানুষ। কারও হাতে ধোঁয়া ওঠা এক কাপ চা, কারও মুখে দিনের গল্প, আবার কেউ ব্যস্ত রাজনীতি, খেলাধুলা কিংবা বিশ্ববিদ্যালয়ের নানা আলোচনা নিয়ে। ছোট্ট এই দোকানটি যেন সন্ধ্যার পরিণত হয় এক টুকরো আড্ডাঘরে, যেখানে চায়ের কাপে চুমুকের সঙ্গে ভাগাভাগি হয় হাসি, অভিমান আর জীবনের নানা গল্প। আর সেই গল্পগুলোর নীরব সাক্ষী হয়ে থাকেন সোহরাব।

কিন্তু এই ব্যস্ত দোকানের পেছনের গল্পটা ঠিক ততটাই উষ্ণ, যতটা কেতলিতে ফুটতে থাকা চা। আড্ডায় মুখর মানুষগুলোর জন্য একের পর এক চায়ের কাপ তৈরি করতে থাকলেও, নিজের জীবনের গল্প নিয়ে খুব একটা কথা বলেন না সোহরাব। হাসিমুখে সবার চা এগিয়ে দেন, খোঁজখবর নেন, অথচ তার নিজের দিনটা কেটেছে টানা কর্মব্যস্ততায়।

সকালে শুরু হয় তার প্রথম কর্মদিবস। কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার জনতা ব্যাংকে মাস্টাররোল কর্মী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। দীর্ঘ ১৪ বছর ধরে একই প্রতিষ্ঠানে কাজ করলেও আজও মেলেনি স্থায়ী চাকরির নিশ্চয়তা। সীমিত বেতনে বর্তমান বাজারে সংসার চালানো কঠিন হয়ে পড়ায় জীবিকার তাগিদে বেছে নিয়েছেন দ্বিতীয় একটি পেশা।

অফিস শেষে বিশ্রাম নেওয়ার সুযোগ নেই। সন্ধ্যা নামতেই চলে আসেন  নিজের ছোট্ট চায়ের দোকানে। তারপর গভীর রাত পর্যন্ত ব্যস্ত থাকেন ক্রেতাদের চা পরিবেশনে। সারাদিনের ক্লান্তি, শারীরিক অবসাদ কিংবা ব্যক্তিগত কষ্ট—সবকিছু যেন চাপা পড়ে যায় দায়িত্ববোধের কাছে।

সোহরাব হোসেন বলেন, “১৪ বছর ধরে চাকরি করছি, কিন্তু এখনো স্থায়ী হইনি। যে বেতন পাই, তা দিয়ে সংসার চালানো খুবই কঠিন। তাই বাধ্য হয়েই এই চায়ের দোকান করেছি। সারাদিন অফিস করে আবার রাতে দোকান চালাতে অনেক কষ্ট হয়। কিন্তু পরিবারের কথা চিন্তা করে এই পরিশ্রম করতেই হয়।”

তার কথায় ফুটে ওঠে না কোনো অভিযোগ; বরং আছে বাস্তবতার সঙ্গে প্রতিনিয়ত লড়ে যাওয়ার দৃঢ়তা। দিনের শেষে তার কাছে সবচেয়ে বড় পরিচয় ব্যাংককর্মী বা চা বিক্রেতা নয়—তিনি একজন দায়িত্বশীল পরিবারের মানুষ, যিনি পরিবারের মুখে হাসি ফোটাতে প্রতিদিন নতুন করে সংগ্রামে নামেন।

সোহরাব হোসেনের নিয়মিত ক্রেতা মার্কেটিং বিভাগের ২০২২- ২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বলেন,
“ভাই সারাদিন ব্যাংকে চাকরি করে সন্ধাবেলা থেকে মধ্যরাত পর্যন্ত এই দোকানটা চালান। রাতের বেলা আমাদের ছেলে-মেয়েরা পড়ালেখা, এসাইনমেন্ট এবং পরীক্ষার প্রেসার রিলিজ করার জন্য সবাই যখন রাতের বেলা বের হয় তখন অনেকেই ভাইয়ের দোকানে আসেন এক কাপ চা খাওয়ার জন্য বা কিছু নাস্তা করার জন্য। এই যে ভাই আমাদের জন্য সাকাল থেকে ব্যাংকে কাজ করেন এবং চা বিক্রির মাধ্যমে রাতেরবেলা বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য সুযুগ করে দেন সেজন্য ভাইকে সাধুবাদ জানাই। “

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar