1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যশোরে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে পরীক্ষার্থীদের মানববন্ধন  - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ার ৯ ইউনিয়নে বিএনপির প্রার্থী যাচাই-বাছাই কমিটির মতবিনিময় নেত্রকোণায় আবাসিক বাসায় ভারতীয় চোরাই পণ্যের গুদাম, চক্রের হোতা আটক দেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা রেখেছিল: ডিএসসিসি প্রশাসক কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

যশোরে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে পরীক্ষার্থীদের মানববন্ধন 

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৫৫ জন খবরটি পড়েছেন

নজরুল ইসলাম যশোর প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা চালিয়ে যাওয়া এবং ত্রুটিপূর্ণ প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার অভিযোগে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে যশোরে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন একঝাঁক এইচএসসি পরীক্ষার্থী।

মঙ্গলবার দুপুরে যশোর প্রেসক্লাবের সামনে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা অংশ নেন। বিক্ষোভে তারা শিক্ষাব্যবস্থার বিভিন্ন অসঙ্গতির প্রতিবাদ জানিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।বিক্ষোভকারীরা বলেন, টানা বৈরী আবহাওয়া, বন্যা ও জলাবদ্ধতার কারণে অনেক পরীক্ষার্থী সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে চরম দুর্ভোগের শিকার হয়েছেন। এমন পরিস্থিতিতে পরীক্ষা স্থগিত না করে নির্ধারিত সময়েই পরীক্ষা নেওয়ায় শিক্ষার্থীরা মানসিক চাপ ও ভোগান্তির মধ্যে পড়েছেন। এ ছাড়া কয়েকটি বিষয়ের প্রশ্নপত্রে ভুল ও অসঙ্গতি থাকায় পরীক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন বলেও অভিযোগ করেন তারা।

শিক্ষার্থীদের দাবি, দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে পরীক্ষা গ্রহণ এবং প্রশ্নপত্র প্রণয়নে দায়িত্বে অবহেলার বিষয়ে যথাযথ তদন্ত করতে হবে। একই সঙ্গে এসব ঘটনার দায় স্বীকার করে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানান তারা।আন্দোলন কারীরা জানান, ‘শিক্ষার্থী ঐক্য’ নামে সামাজিক যোগাযোগ মাধ্যমভিত্তিক একটি প্ল্যাটফর্মের মাধ্যমে তারা সংগঠিত হয়েছেন। সেখান থেকেই দেশব্যাপী শান্তিপূর্ণ আন্দোলন ও বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এরই অংশ হিসেবে যশোরসহ দেশের বিভিন্ন স্থানে পরীক্ষার্থীরা প্রতিবাদ কর্মসূচি পালন করছেন বলে তারা জানান।
বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড বহন করেন এবং শিক্ষাব্যবস্থার সংস্কারের দাবিতে স্লোগান দেন। পরে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar