1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীতের অনুমোদন - bdtelegraph24.com
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে গাছায় মাদ্রাসার ৬ ছাত্রকে বলাৎকারের অভিযোগ, শিক্ষক-পরিচালক গ্রেপ্তার খুলনায় ভোরে যুবক, সন্ধ্যায় নারী খুন-এক দিনে দুই হত্যাকাণ্ড চার স্ত্রী ও ৫৮ সন্তান নিয়ে সংসার, খাবার জোগাতেই হিমশিম আফগান সাদিকের পেরুতে এল নিনোর প্রভাবে দাবানল: মৃত ১২, গৃহহীন কয়েকশ রাঙামাটিতে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করলেন অতিরিক্ত আইজিপি জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া জাতির ভাগ্যের পরিবর্তন হবে না: মতিউর রহমান আকন্দ বাঘারপাড়ায় নির্বিঘ্নে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বাঘারপাড়ায় ইডিএফ এর ১৫তম প্রতিষ্ঠাবর্ষিকীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা যশোরে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, জামায়াতের ৫ এমপির প্রতিবাদ নাসিরনগরে নদীতে নিখোঁজের দুই দিন পর মেঘনা নদীতে ভেসে উঠে মরদেহ

নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীতের অনুমোদন

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৬৯ জন খবরটি পড়েছেন

ফরিদ আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া,প্রতিনিধি

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীত করার অনুমোদন দিয়েছে সরকার। এর ফলে হাসপাতালটির শয্যাসংখ্যা বৃদ্ধির পাশাপাশি চিকিৎসক, নার্স ও অন্যান্য জনবল নিয়োগ এবং চিকিৎসাসেবার পরিধি সম্প্রসারণের সুযোগ তৈরি হবে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, প্রধানমন্ত্রীর সম্মতিক্রমে দেশের বিদ্যমান ৪১৮টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে নবসৃষ্ট উপজেলাসহ আরও ১৩টি নতুন ১০১ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে প্রকল্প প্রণয়ন এবং প্রয়োজনীয় জনবল সৃষ্টির জন্য স্বাস্থ্য অধিদপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান সম্প্রতি নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক অবস্থা পরিদর্শন করেন। পরে হাসপাতালটিকে ১০১ শয্যায় উন্নীত করার বিষয়ে তিনি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে যোগাযোগ করেন। এর পরিপ্রেক্ষিতেই স্বাস্থ্য কমপ্লেক্সটি উন্নীত করার অনুমোদন দেওয়া হয়।

সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান গণমাধ্যমকে বলেন, “নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনের সময় আমি স্থানীয় মানুষের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম, হাসপাতালটিকে ৫০ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীত করতে সর্বোচ্চ চেষ্টা করব। আলহামদুলিল্লাহ, সেই প্রচেষ্টার ইতিবাচক ফল এসেছে। এটি নবীনগরবাসীর দীর্ঘদিনের দাবি এবং আমার নির্বাচনী অঙ্গীকারের একটি গুরুত্বপূর্ণ বাস্তবায়ন।”

তিনি আরও বলেন, “হাসপাতালটি ১০১ শয্যায় উন্নীত হলে শুধু শয্যাসংখ্যাই বাড়বে না, নতুন চিকিৎসক, বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও অন্যান্য জনবল নিয়োগের সুযোগ সৃষ্টি হবে। আধুনিক চিকিৎসা সরঞ্জাম ও প্রয়োজনীয় অবকাঠামো যুক্ত হলে নবীনগরের মানুষকে চিকিৎসার জন্য অযথা জেলা শহর বা ঢাকামুখী হতে হবে না।”

স্বাস্থ্যসংশ্লিষ্টদের মতে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যাসংখ্যা বৃদ্ধি এবং প্রয়োজনীয় জনবল নিয়োগের মাধ্যমে নবীনগরের স্বাস্থ্যসেবার মান উন্নত হবে। বিশেষ করে মা ও শিশুস্বাস্থ্য, জরুরি চিকিৎসা এবং বিশেষায়িত স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য হবে। তবে অনুমোদনেরh পর প্রকল্প বাস্তবায়ন, অবকাঠামো উন্নয়ন এবং প্রয়োজনীয় জনবল নিয়োগ দ্রুত সম্পন্ন হলে স্থানীয় জনগণ এর পূর্ণ সুফল পাবেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar