1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
জুলাই শহীদদের স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জের আয়োজনে জবি শিক্ষার্থীদের অংশগ্রহণ আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে ফলজ ও ঔষধি গাছের চাঁরা বিতরণ নরসিংদীতে অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা শিক্ষক সংকটে পহরচাঁদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যাহত পাঠদান যশোরের অভয়নগরে ভৈরব নদে গোসলে নেমে শিশু নিখোঁজ সুন্দরবনে সশস্ত্র হামলার পাঁচ দিন পরেও নিখোঁজ ২১ জেলে, চলছে ড্রোন তল্লাশি লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে

জুলাই শহীদদের স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৬০ জন খবরটি পড়েছেন

তফসিরুল করিম, কুবি প্রতিনিধি
বৃহস্পতিবার (১৬ জুলাই), ২০২৬

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কেন্দ্রীয় মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বাদ জোহর বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম, ছাত্রপরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন, বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোহাম্মদ খলিলুর রহমান দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

ছাত্রপরামর্শক অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন বলেন, “কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে আয়োজিত জুলাই শহীদদের স্মরণে এই দোয়া ও মিলাদ মাহফিলে অংশগ্রহণের জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। ১৬ জুলাই শহীদ আবু সাঈদ, ওয়াসিমসহ যাঁরা শহীদ হয়েছেন, তাঁদের আত্মার মাগফিরাত কামনা করি এবং মহান আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন তাঁদের জান্নাতুল ফেরদৌস নসিব করেন।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম বলেন, ‘জুলাইয়ে যারা শহীদ হয়েছেন, তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই। একই সঙ্গে দাবি জানাই, শহীদ পরিবারের জন্য প্রয়োজনীয় আইনি সহায়তা নিশ্চিত করতে হবে। যারা আহত হয়ে চিকিৎসাধীন আছেন, তাঁদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে এবং যারা স্থায়ীভাবে পঙ্গুত্ববরণ করেছেন, তাঁদের ও তাঁদের পরিবারের দায়িত্ব রাষ্ট্রকে যথাযথভাবে নিতে হবে।’

ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী খান মোহাম্মদ নাঈম বলেন, “১৬ জুলাই বাংলাদেশের ইতিহাসে একটি স্মরণীয় দিন। শহীদ আবু সাঈদ, শহীদ ওয়াসিমসহ যাঁরা দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন, তাঁদের সবার আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ যেন তাঁদের সর্বোচ্চ মর্যাদা দান করেন।”

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar