1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যশোরের মনিরামপুরে শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

যশোরের মনিরামপুরে শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৭৯ জন খবরটি পড়েছেন

নজরুল ইসলাম, স্টাফ রিপোর্টার / যশোর
শনিবার (১৮ জুলাই), ২০২৬ | সকাল ১১টা ০৯ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরের মনিরামপুর উপজেলার ভবানীপুর গ্রামে পলাশ বিশ্বাস (৪৭) নামে এক মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে বাড়ির পাশের একটি পুকুরপাড়ে গলায় রশি বাঁধা অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে স্বজনরা পুলিশে খবর দেন। পরে মনিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

নিহত পলাশ বিশ্বাস ভবানীপুর গ্রামের বাসিন্দা এবং অভয়নগরের আল হেলাল ইসলাম একাডেমি হাইস্কুলের সহকারী শিক্ষক ছিলেন। তার স্ত্রীও খুলনার ফুলতলা উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। তাদের এক কলেজপড়ুয়া ছেলে ও বৃদ্ধা মা রয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, ২০০২ সালে শিক্ষকতা পেশায় যোগ দেন পলাশ বিশ্বাস। পরিবারে দৃশ্যমান কোনো অশান্তি না থাকলেও তিনি দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন এবং বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিচ্ছিলেন। তবে তার মানসিক অবসাদের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে কেউ নিশ্চিতভাবে কিছু জানাতে পারেননি।

নেহালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ অলোক বিশ্বাস জানান, এ ঘটনায় মনিরামপুর থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar