1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ভবিষ্যৎ প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় জবিতে এআই ও ডেটা সায়েন্স কর্মশালা - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়া উপজেলায় নবাগত এসিল্যান্ড নুসরাত জাহানের যোগদান নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হবার আহ্বান ডেপুটি স্পিকারের বোচাগঞ্জে ভিয়েতনামি কালো ধানে কপাল খুলেছে রকিবুলের জাবিতে গাইবান্ধার শিক্ষার্থীদের মাঝে দেড় লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি বিতরণ টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা

ভবিষ্যৎ প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় জবিতে এআই ও ডেটা সায়েন্স কর্মশালা

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৪৩ জন খবরটি পড়েছেন

লিখন সরকার / জবি প্রতিনিধি
রবিবার (১৯ জুলাই), ২০২৬

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডেটা সায়েন্সের মৌলিক বিষয় নিয়ে একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২১৫ নম্বর কক্ষে আয়োজিত এই কর্মশালায় বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা অংশ নেন। ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি ‘পিপলএনটেক’ ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের যৌথ উদ্যোগে এই আয়োজন করা হয়।

কর্মশালায় মূল বক্তা ছিলেন তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ উম্মে হানি। তিনি শিক্ষার্থীদের সামনে ‘সুপারভাইজড লার্নিং’, ‘রিইনফোর্সমেন্ট লার্নিং’ এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রায়োগিক দিকগুলো সহজভাবে উপস্থাপন করেন।

পিপলএনটেক-এর বিজনেস ম্যানেজার মো. আশরাফুল মোর্শেদ বলেন, “মানুষ আর প্রযুক্তির মধ্যে কার্যকর কানেকশন প্রতিষ্ঠা করাই আমাদের মূল লক্ষ্য। আমরা যত সামনে যাবো, প্রযুক্তির প্রয়োজনীয়তা তত বাড়বে।”

তিনি আরও বলেন, “২০০৪ সাল থেকে আমরা আমেরিকায় আইটি ট্রেনিং ও জব প্লেসমেন্ট নিয়ে কাজ করছি। বাংলাদেশে গত ১২ বছরের বেশি সময়ে আমরা প্রায় ২০,০০০ শিক্ষার্থীকে আধুনিক আইটি ট্রেনিং প্রদান করেছি এবং ৯,০০০ এর বেশি শিক্ষার্থীকে সফলভাবে জব প্লেসমেন্টে সহায়তা করেছি। আমাদের প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে ৭০ শতাংশই এসেছেন সাধারণ ব্যাকগ্রাউন্ড থেকে, যারা বর্তমানে আইটি সেক্টরে সফল।”

অনুষ্ঠানে পিপলএনটেক-এর হিউম্যান রিসোর্স এক্সিকিউটিভ ফারজানা আক্তার আঁখি শিক্ষার্থীদের করপোরেট জগতের চাহিদা ও চাকরি বাজারের প্রস্তুতির বিষয়ে দিকনির্দেশনা দেন।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের বৈশ্বিক বাজারের উপযোগী দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে ভবিষ্যতেও এমন তথ্যপ্রযুক্তিভিত্তিক ব্যবহারিক কর্মশালার আয়োজন অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar