1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যশোরে ২৪ ঘণ্টায় ২ ডেঙ্গু রোগী শনাক্ত, হাসপাতালে ভর্তি ১৪ জন - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

যশোরে ২৪ ঘণ্টায় ২ ডেঙ্গু রোগী শনাক্ত, হাসপাতালে ভর্তি ১৪ জন

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ৪৬ জন খবরটি পড়েছেন

নজরুল ইসলাম, স্টাফ রিপোর্টার
সোমবার (২০ জুলাই, ২০২৬) রাত ৯টা ৪৬ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোর জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও দুইজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন একজন এবং বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ১৪ জন চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (২০ জুলাই) জেলা স্বাস্থ্য বিভাগের প্রকাশিত ডেঙ্গু পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, এ সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

বর্তমানে চিকিৎসাধীন ১৪ জন রোগীর মধ্যে অভয়নগর উপজেলায় সর্বোচ্চ ৮ জন, মনিরামপুরে ৩ জন, কেশবপুরে ২ জন এবং ঝিকরগাছায় ১ জন ভর্তি আছেন। এছাড়া যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালসহ বাঘারপাড়া, চৌগাছা ও শার্শা উপজেলায় বর্তমানে কোনো ডেঙ্গু রোগী ভর্তি নেই।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ জুলাই পর্যন্ত যশোর জেলায় মোট ২২৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ২১০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং একজনকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার করা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar