1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যশোরের চৌগাছায় আইপি মাধ্যমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে ১.৭৫ কোটি টাকা বরাদ্দ - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

যশোরের চৌগাছায় আইপি মাধ্যমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে ১.৭৫ কোটি টাকা বরাদ্দ

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৪৬ জন খবরটি পড়েছেন

নজরুল ইসলাম, যশোর প্রতিনিধি
বুধবার (২২ জুলাই), ২০২৬

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরের চৌগাছা উপজেলার আইপি পৌর মাধ্যমিক বিদ্যালয়ের ভবন নির্মাণের জন্য ১ কোটি ৭৫ লাখ টাকা বরাদ্দ দিয়েছে সরকার। বিদ্যালয়ের বিদ্যমান একতলা ভবনের ওপর নতুন করে তিনতলা নির্মাণের লক্ষ্যে এই অর্থ বরাদ্দ করা হয়। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিরা নাজমুল মুন্নীর প্রচেষ্টায় এই অর্থ ছাড় হয়েছে বলে নিশ্চিত করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার অর্থ ছাড়ের বিষয়টি জানাজানি হলে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ ছড়িয়ে পড়ে। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী আব্দুল হালিম চঞ্চলের নিরলস প্রচেষ্টায় এই বরাদ্দ পাওয়া সম্ভব হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকত আলী বলেন, “বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আব্দুল হালিম চঞ্চল দায়িত্ব গ্রহণের পর থেকে এর সার্বিক উন্নয়নে কাজ শুরু করেন। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর তিনি নারী সংসদ সদস্য সাবিরা নাজমুল মুন্নিকে বিদ্যালয়ে একটি বহুতল ভবনের প্রয়োজনের বিষয়টি অবহিত করেন। তার প্রচেষ্টায় আমরা এই বরাদ্দ পেয়েছি।”

বিদ্যালয় সূত্রে জানা যায়, অবকাঠামোগত সীমাবদ্ধতা কাটিয়ে শিক্ষার্থীদের পাঠদানের পরিবেশ উন্নত করতেই এই নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে নির্মাণ কাজ শুরু করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar