1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বাংলাদেশি জাতীয়তাবাদ’ শীর্ষক সেমিনার - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বাংলাদেশি জাতীয়তাবাদ’ শীর্ষক সেমিনার

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৫৫ জন খবরটি পড়েছেন

লিখন সরকার / জবি প্রতিনিধি
বুধবার (২২ জুলাই), রাত ৮টা ৩৮ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বাংলাদেশি জাতীয়তাবাদ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) জবি শাখা এই সেমিনারের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। প্রধান আলোচক ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। সেমিনারে বক্তারা বাংলাদেশের জাতীয়তাবাদ ও জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, “বাংলাদেশের জাতীয়তাবাদ ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন বুঝতে হলে দেশের ইতিহাসের ধারাবাহিকতা অনুধাবন করতে হবে। স্বাধীনতার পর দেশের বহুমাত্রিক জনগোষ্ঠীর জন্য অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়ের প্রয়োজনীয়তা থেকেই বাংলাদেশি জাতীয়তাবাদের ধারণা সামনে আসে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশি জাতীয়তাবাদের মূল দর্শন হলো বাংলাদেশের ভূখণ্ডে বসবাসকারী প্রত্যেক নাগরিকের অভিন্ন পরিচয় ‘বাংলাদেশি’। ধর্ম, ভাষা, বর্ণ বা জাতিগোষ্ঠীর ভিন্নতা অতিক্রম করে এই পরিচয় রাষ্ট্রকেন্দ্রিক জাতীয় ঐক্যের ভিত্তি গড়ে তোলে।”

উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণা ও মুক্তিযুদ্ধে তাঁর ভূমিকা জাতিকে দিকনির্দেশনা দিয়েছিল। স্বাধীনতা-পরবর্তী সময়ে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, জাতীয় ঐক্য, কৃষি, অর্থনীতি ও গ্রামীণ উন্নয়নে তাঁর বিভিন্ন উদ্যোগ গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ। তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধ এবং রাষ্ট্র পরিচালনায় জিয়াউর রহমানের অবদান জাতির ইতিহাসে গুরুত্বপূর্ণ। তাঁর আদর্শ ধারণ করে বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, দেশের বিভিন্ন ধর্ম, ভাষা ও জাতিগোষ্ঠীর মানুষের স্বাতন্ত্র্য রক্ষায় অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়ের গুরুত্ব রয়েছে। বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শন সেই বহুত্ববাদী বাস্তবতাকে ধারণ করে।

ইউট্যাব জবি শাখার সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিনের সভাপতিত্বে সেমিনারে স্বাগত বক্তব্য দেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইমরানুল হক। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউট্যাব জবি শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নাছির আহমাদ। সেমিনারের আগে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে শ্রদ্ধা নিবেদন করেন এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar