1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোঃ শাখাওয়াত হোসেন বকুল   - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোঃ শাখাওয়াত হোসেন বকুল  

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৭১ জন খবরটি পড়েছেন

ডাক্তার, নার্স, পরিছন্নতা কর্মীসহ সকল সমস্যার সমাধানের আশ্বাস 

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মোঃ নাজমুল ইসলাম সবুজ শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি।

বাগেরহাটের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বকুল। ২৫ জুলাই দুপুর সাড়ে বারোটায় তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। 

স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকেই তিনি রোগীদের জন্য খাবার তৈরি করার রান্নাঘরে প্রবেশ করলেন এবং সেখানে দুপুরের জন্য তৈরি করা রোগীদের খাবার দেখলেন এবং তার স্বাদ গ্রহণ করলেন। 

পরে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন। এ সময় মন্ত্রী রোগীদের সাথে তাদের সমস্যার কথা শোনেন এবং তাৎক্ষণিক ডাক্তার ডেকে রোগীদের ওই সমস্ত সমস্যার সমাধান করার নির্দেশনা প্রদান করেন। এ সময় মন্ত্রী ডেঙ্গু আইসোলেশন সেন্টার, ডায়রিয়া কক্ষ,হামের কক্ষ পরিদর্শন করেন। পরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার প্রিয় গোপাল বিশ্বাসের কক্ষে প্রবেশ করে হাসপাতালে কি কি সমস্যা আছে তা ধৈর্য সহকারে শোনেন। এ সময় স্বাস্থ্য কর্মকর্তা মন্ত্রীকে জানান ডাক্তার ও নার্সের সংকট রয়েছে এবং ৩১ সহ্যা বিশিষ্ট হাসপাতালটিতে মাত্র ৫৯ বছর বয়স্ক একজন মাত্র পরিছন্নতা কর্মী রয়েছেন। তাৎক্ষণিক মন্ত্রী এ বিষয়টি সমাধানের আশ্বাস দেন। এছাড়া বিশেষজ্ঞ একজন ডাক্তারের দাবির কথা তোলেন স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ। 

পরে স্বাস্থ্যমন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন বকুল স্থানীয় সাংবাদিক সাথে কথা বলেন এবং তাদের কাছ থেকে বিভিন্ন সমস্যার কথা শুনেন। এছাড়া মন্ত্রী স্থানীয় বিএনপি, যুবদল , ছাত্রদল ও অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন পঞ্চায়েত ও সাবেক সভাপতি মতিয়ার রহমান খান। স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন বাগেরহাট – ৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী সোমনাথ দে ,বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন, জেলা পুলিশ সুপার হাসান মোঃ নাছের রিকাবদার, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) অর্থিতা হাওলাদার, শরণখোলা থানা পুলিশের অফিসার ইনচার্জ রোকেয়া খানম।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar