1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মানিকগঞ্জে দিশারী স্কুলের ৪৩ সুবিধাবঞ্চিত শিক্ষার্থীর হাতে জন্মসনদ ও শিক্ষা উপকরণ তুলে দিলেন ডিসি - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

মানিকগঞ্জে দিশারী স্কুলের ৪৩ সুবিধাবঞ্চিত শিক্ষার্থীর হাতে জন্মসনদ ও শিক্ষা উপকরণ তুলে দিলেন ডিসি

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৮৭ জন খবরটি পড়েছেন

আতিকুর রহমান আশিক, মানিকগঞ্জ প্রতিনিধি
সোমবার (২৭ জুলাই), রাত ৯টা ০১ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মানিকগঞ্জের স্বেচ্ছাসেবী সংগঠন ‘দিশারী’-এর উদ্যোগে শহরের বেউথা এলাকায় সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে জন্মসনদ ও বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে দিশারী স্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে এসব সামগ্রী তুলে দেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।

দিশারীর সভাপতি শাম-মিম-জোপা বৃষ্টির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম তুষারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক নাজমুল হাসান খান, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও দিশারীর উপদেষ্টা জাহাঙ্গীর আলম বিশ্বাস, পৌর নির্বাহী কর্মকর্তা অহিদুল মিয়া, মানিকগঞ্জ সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক ও দিশারীর উপদেষ্টা মো. আকরাম হোসেন, এনপিআই-এর পরিচালক ও দিশারীর উপদেষ্টা ইঞ্জিনিয়ার ফারুক হোসেন, দিশারীর সাবেক সভাপতি হাসান সিকদার এবং পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা রত্না সাহা।

অনুষ্ঠানে জানানো হয়, প্রয়োজনীয় কাগজপত্রের অভাবে দীর্ঘদিন ধরে দিশারী স্কুলের অনেক শিক্ষার্থীর জন্মসনদ ছিল না। ফলে বিদ্যালয়ে ভর্তি ও পরীক্ষায় অংশগ্রহণসহ বিভিন্ন সরকারি-বেসরকারি সেবা গ্রহণে তারা ভোগান্তির শিকার হচ্ছিল। বিষয়টি জেলা প্রশাসকের নজরে এলে তিনি পৌর প্রশাসককে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এর ধারাবাহিকতায় ৪৩ জন শিক্ষার্থীর জন্মসনদ প্রস্তুত করে তাদের হাতে তুলে দেওয়া হয়।

এছাড়া মানিকগঞ্জ পৌরসভার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, পানির বোতল, পেন্সিল বক্স, খাতা, কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণ ও খাবার বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক স্কুল প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন।

সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করা আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। জন্মসনদ প্রতিটি শিশুর মৌলিক পরিচয়ের গুরুত্বপূর্ণ দলিল। দিশারী স্কুলের যেসব সমস্যা রয়েছে, সেগুলো পর্যায়ক্রমে সমাধানের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা এ কথা বলেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar