লিখন সরকার জয়, জবি প্রতিনিধি
বৃহস্পতিবার (৩০ জুলাই), রাত ১০টা ০৬ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অধ্যয়নরত সাভার উপজেলার শিক্ষার্থীদের সংগঠন সাভার স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (এসএসডব্লিউএ) আগামী ছয় মাসের জন্য নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আবরার জাহিন রাফি সভাপতি এবং মো. নাজমুল রহমান সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
নবগঠিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে মমতাজুর রহমান ফারাবী এবং সহ-সভাপতি হিসেবে রিমা আক্তার, সজীব জন, ইনজামুল হক জনি, ওয়াহিরা আহমেদ নওমী, সাব্বির খান, মো. হাসান, মো. আশিকুর রহমান, মুনতাহার শামীম, মরিয়ম আক্তার, হিমেল সরকার, নাফিসা তাকিয়া জান্নাত ও বিকাশ বাবু রয়েছেন।
কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে লিমন হাসান, মো. সুজন খাঁ, তামিম হাসান ও জুয়াইরিয়া জামান দায়িত্ব পেয়েছেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. তানভীর মাহমুদ শিহাব ও মো. নাজিব তালুকদার, অর্থ সম্পাদক মো. নাঈম হোসেন, উপ-অর্থ সম্পাদক হালিমা সাদিয়া, দপ্তর সম্পাদক লিখন সরকার জয়, প্রচার সম্পাদক মো. রাকিব এবং ক্রীড়া সম্পাদক মো. সিয়াম নির্বাচিত হয়েছেন।
সংগঠনের সভাপতি আবরার জাহিন রাফি বলেন, “আমার মূল লক্ষ্য সাভারের শিক্ষার্থীদের জন্য একটি ঐক্যবদ্ধ, সক্রিয় ও সেবামূলক প্ল্যাটফর্ম গড়ে তোলা। আমরা শিক্ষার্থীদের একাডেমিক, ক্যারিয়ার, মানসিক সুস্থতা এবং প্রয়োজনের সময় পাশে থাকার মতো কার্যক্রমকে অগ্রাধিকার দেব।”
সাধারণ সম্পাদক মো. নাজমুল রহমান বলেন, “সাভার উপজেলা থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে প্রতিদিন একদল উদ্যমী শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যাতায়াত করে। তারা নানাবিধ সমস্যার সম্মুখীন হয়। মানসিক ও শারীরিক নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে একসঙ্গে এগিয়ে চলার একটি প্ল্যাটফর্ম হলো সাভার ছাত্রকল্যাণ পরিষদ। দীর্ঘদিনের সাংগঠনিক অচলাবস্থা কাটিয়ে এখন সামনে এগিয়ে যাওয়ার সময়।”
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, নতুন কমিটি আগামী ছয় মাস সংগঠনের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে এবং সাভার উপজেলার শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে কাজ করবে।