1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ভাঙা সড়কে আবারও দুর্ঘটনা, গুরুতর আহত বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

ভাঙা সড়কে আবারও দুর্ঘটনা, গুরুতর আহত বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৫৩ জন খবরটি পড়েছেন

ববি প্রতিনিধি,আহম্মদ আব্দুল্লাহ

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বরিশালের দপদপিয়া ব্রিজে বিআইটিসি বাস ও মাহিন্দ্রা অটোরিকশার সংঘর্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় বাস ও মাহিন্দ্রাটিও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

দুর্ঘটনায় আহত শিক্ষার্থীর নাম ইয়াসিন আরাফাত। তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। দুর্ঘটনার পর তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দপদপিয়া ব্রিজ ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংযোগ সড়কের বিভিন্ন অংশ দীর্ঘদিন ধরে ভাঙাচোরা অবস্থায় রয়েছে। সড়কের পিচ উঠে সৃষ্টি হয়েছে অসংখ্য খানাখন্দ। সামান্য বৃষ্টি হলে এসব গর্তে পানি জমে সড়কের ভাঙা অংশগুলো আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।

শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির সংস্কার না হওয়ায় যানবাহন চলাচলে দুর্ভোগের পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বেড়েছে। আজকের দুর্ঘটনার ক্ষেত্রেও ভাঙা সড়কটি দুর্ঘটনার অন্যতম কারণ হতে পারে বলে তারা মনে করছেন। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের দাবি, বড় ধরনের দুর্ঘটনা এড়াতে দ্রুত দপদপিয়া ব্রিজ থেকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক পর্যন্ত সড়কটি সংস্কার করা প্রয়োজন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar