1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
জমজ দুই বোনের এসএসসি পরীক্ষায় এ+ অর্জন - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

জমজ দুই বোনের এসএসসি পরীক্ষায় এ+ অর্জন

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৭১ জন খবরটি পড়েছেন

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

জন্ম থেকেই পাশাপাশি পথচলা। একই ঘরে বেড়ে ওঠা, একই বিদ্যালয়ে পড়াশোনা, একইসঙ্গে এসএসসি পরীক্ষার প্রস্তুতি সেই পথচলার শেষেও মিলল দারুণ সাফল্য। এবারের এসএসসি পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ডের অধীনে বিজ্ঞান বিভাগ থেকে মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয় হতে অংশ নিয়ে জমজ দুই বোন অঙ্কিতা বিশ্বাস ও অনুসূয়া বিশ্বাস দুজনেই পেয়েছে এ+।

তাদের এই সাফল্যে আনন্দের বন্যা বইছে যশোর সদর উপজেলার কৈখালী গ্রামের পরিবারে। অঙ্কিতা ও অনুসূয়া বিশ্বাসের বাবা অনুকুল চন্দ্র বিশ্বাস এবং মা অঞ্জলী রাণী। দুই মেয়ের এমন ফলাফলে বাবা-মায়ের আনন্দ যেন বঁাধ মানছে না। ছোটবেলা থেকেই দুই বোন একসঙ্গে পড়াশোনা করেছে। একজন পড়াশোনায় মনোযোগী হলে অন্যজন ও উৎসাহ পেয়েছে। পরীক্ষার প্রস্তুতির সময়ও একে অপরের সহযোগী হয়ে উঠেছিল তারা। ফল প্রকাশের পর দুজনেরই এ+ পাওয়ার খবর ছড়িয়ে পড়তেই পরিবারে শুরু হয় আনন্দ-উচ্ছ্বাস। একইসঙ্গে দুই বোনের এমন সাফল্য স্থানীয়দের মধ্যেও কৌতূহল ও প্রশংসার জন্ম দিয়েছে। অনুকুল চন্দ্র বিশ্বাস বলেন, “দুই মেয়ের ফলাফলে আমরা অত্যন্ত আনন্দিত। আমরা চাই তারা ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ করে নিজেদের স্বপ্ন পূরণ করুক।”দুই বোনের এমন সাফল্যে মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয়েও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।

শিক্ষকরা জানান, অঙ্কিতা ও অনুসূয়া নিয়মিত পড়াশোনা করত এবং পরীক্ষার প্রস্তুতিতেও তারা যথেষ্ট মনোযোগী ছিল।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar