বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যশোরের বাঘারপাড়া উপজেলার মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে এ+ (জিপিএ-৫) অর্জন করেছে মেধাবী শিক্ষার্থীদীঘল বিশ্বাস। তার এই সাফল্যে পরিবার, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। দীঘল বিশ্বাস উপজেলার দরাজহাট ইউনিয়নের সৈয়দ মাহমুদপুর গ্রামের বাসিন্দা।
দীঘলের বাবা দীপক কুমার বিশ্বাস মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয়ের বিএসসি শিক্ষক। মা কিসমত মাহমুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। বাবা-মা দুজনই শিক্ষক হওয়ায় ছোটবেলা থেকেই শিক্ষার প্রতি ইতিবাচক পরিবেশে বেড়ে উঠেছে দীঘল। তার সাফল্যের পেছনে বাবা-মায়ের নিয়মিত উৎসাহ ও শিক্ষকদের দিকনির্দেশনা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। ভবিষ্যতে দীঘল ভালো মানুষ হতে চাই।