1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বর্ণাঢ্য আয়োজনে ১২ বছরে পদার্পণ নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

বর্ণাঢ্য আয়োজনে ১২ বছরে পদার্পণ নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৬৩ জন খবরটি পড়েছেন

তানভীর আহমেদ, জাককানইবি প্রতিনিধি
সোমবার (১০ আগস্ট), রাত ৮টা ২২ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

‘ঐক্য, নিষ্ঠা ও সৃজনশীলতা’ মূলমন্ত্রকে সামনে রেখে আনন্দ র‍্যালি, বৃক্ষরোপণ ও সেমিনারের মধ্য দিয়ে ১২ বছরে পদার্পণ উদযাপন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) সাংবাদিক সমিতি। সোমবার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকী সেমিনারে বক্তারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, “সাংবাদিকরা আমার বিশ্ববিদ্যালয়ের অহংকার ও অ্যাম্বাসেডর, তারা সারা বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করেন। বস্তুনিষ্ঠ সত্য প্রকাশ করা যেমন সাংবাদিকদের অধিকার, তেমনি প্রতিষ্ঠানের ভাবমূর্তি রক্ষা করাও আমাদের সবার দায়িত্ব।”

উপাচার্য আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ের অর্জিত সাফল্যগুলো সাংবাদিকরাই মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেন। তাই চাটুকারিতা নয়, বরং সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আদর্শ মেনে চলতে হবে। এই মহান পেশাকে কলুষিত না করে সত্য ও সততার সাথে কাজ করলে ব্যক্তিগত ও জাতীয় জীবনে তা সম্মানের আসনে অধিষ্ঠিত করবে।”

সাংবাদিক সমিতির সভাপতি মোছা. জান্নাতী বেগমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুতাসিম বিল্লাহ সাদের সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের হেড অব অনলাইন এন্ড মাল্টিমিডিয়া ও সার্ক জার্নালিস্ট ফোরামের সাধারণ সম্পাদক শিয়াবুর রহমান এবং আল জাজিরার সাংবাদিক মওদুদ আহমেদ সুজন।

অনুষ্ঠানে ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ড. সাখাওয়াত হোসেন সরকার, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার খন্দকার নাজমুল হাসান, প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান এবং ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. জিল্লুর রহমান পল উপস্থিত ছিলেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাব ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা এতে অংশ নেন।

এর আগে সকালে বর্ণাঢ্য র‍্যালি, বৃক্ষরোপণ এবং কেক কাটার মাধ্যমে দিনব্যাপী উৎসবের উদ্বোধন করেন অতিথিরা। পরে নতুন বছরের ক্যালেন্ডার ও ডায়েরি উন্মোচনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar