প্রতিবেদক,নিউজ ডেস্ক।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
সকালে খালি পেটে গাঢ় দুধ-চা পান করলে অ্যাসিডিটি, বুক জ্বালা, গ্যাস ও পেট ফাঁপার মতো সমস্যা হতে পারে। এ কারণে সকালে দুধ-চায়ের তুলনায় হালকা লিকার বা লাল চা তুলনামূলক ভালো বিকল্প বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে খালি পেটে অতিরিক্ত গাঢ় লিকার চাও এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
চায়ে থাকা ক্যাফেইন ও ট্যানিন পাকস্থলীতে অ্যাসিডের ক্ষরণ বাড়াতে পারে। অন্যদিকে লিকার চায়ে থাকা ক্যাফেইন ও এল-থিয়ানিন সকালে সতেজতা ও মনোযোগ বাড়াতে সহায়তা করতে পারে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
তবে লিকার চায়ের ট্যানিন খাবার থেকে আয়রন শোষণে বাধা দিতে পারে। তাই সকালে চা পান করার আগে এক গ্লাস পানি পান করে হালকা কিছু খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
দুধ-চা পান করতে চাইলে চিনি কম রাখা এবং অতিরিক্ত গাঢ় চা এড়িয়ে চলার কথা বলা হয়েছে। প্রতিবেদনের মতে, খালি পেটে যেকোনো ধরনের কড়া চা না খাওয়াই ভালো।