1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বৃক্ষরোপণ রচনা প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম ব্রজলাল কলেজের শিক্ষার্থী - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

বৃক্ষরোপণ রচনা প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম ব্রজলাল কলেজের শিক্ষার্থী

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ৫৯ জন খবরটি পড়েছেন

আব্দুল্যাহ আল জুবায়ের,ক্যাম্পাস প্রতিনিধি ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

খুলনা বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ উপলক্ষে জেলা প্রশাসন ও সুন্দরবন পশ্চিম বনবিভাগ আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছেন সরকারি ব্রজলাল কলেজের ইংরেজি বিভাগের স্নাতক ২য় বর্ষের শিক্ষার্থী ফারহানা আক্তার এ্যানি।

রচনা প্রতিযোগিতার বিষয় ছিল “বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ”। প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করে কৃতিত্বের সঙ্গে প্রথম স্থান অর্জন করেন তিনি।

খুলনা বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে ফারহানা আক্তার এ্যানির এ অর্জনের স্বীকৃতি প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার জনাব মোঃ আব্দুল্লাহ হারুন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা অঞ্চলের বন সংরক্ষক জনাব ইমরান আহমেদ, খুলনার পুলিশ সুপার জনাব মোঃ তাজুল ইসলাম এবং প্রেস ক্লাব খুলনার সাধারণ সম্পাদক জনাব মোঃ তরিকুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ হুরে জান্নাত।

বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করায় সরকারি ব্রজলাল কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা ফারহানা আক্তার এ্যানিকে অভিনন্দন জানিয়েছেন। তার এ অর্জন কলেজের জন্যও গৌরব ও সম্মানের বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar