বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যশোরের বাঘারপাড়া উপজেলার সেকেন্দারপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও হিন্দুধর্মের শিক্ষককে নিয়ে কথিত মনগড়া ও বিভ্রান্তিকর সংবাদের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে যশোর – মাগুরা মহাসড়কে বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।
মানববন্ধন সুত্রে জানা গেছে, নড়াইল থেকে প্রকাশিত দৈনিক বিডি খবরে দুটি সংবাদে প্রধান শিক্ষক আব্দুল মালেক ও হিন্দুধর্মের শিক্ষক সুভাষ শর্মাকে নিয়ে গত ৯ আগস্ট প্রধান শিক্ষকের নির্দেশে গণিতের ক্লাস নেন হিন্দুধর্মের শিক্ষক’’ ১২ আগস্ট সুভাষের কারণে ধীরে ধীরে বের হচ্ছে মালেকের থলের বিড়াল” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সেকেন্দারপুর মাধ্যমিক বিদ্যালয়কে ঘিরে দৈনিক বিডি খবরে প্রকাশিত প্রতিবেদনে যাচাই-বাছাই ছাড়াই বিভিন্ন মনগড়া ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশের মাধ্যমে বিদ্যালয়ের সুনাম ও ভাবমূর্তি ক্ষুণœ করা হয়েছে। উপজেলার মধ্যে ভালো ফলাফলে শীর্ষে থাকা প্রতিষ্ঠানকে নিয়ে এরকম সংবাদে মর্মাহত তাঁরা।
বক্তারা বলেন, কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তিকে নিয়ে সংবাদ প্রকাশের আগে তথ্যের সত্যতা যাচাই করা সাংবাদিকতার দায়িত্ব। কিন্তু
প্রকাশিত প্রতিবেদনে সেই দায়িত্ব যথাযথভাবে পালন করা হয়নি বলেতারা দাবি করেন। তাই ভবিষ্যতে সংবাদ প্রকাশের ক্ষেত্রে সঠিক তথ্য যাচাই করার আহ্বান জানান তারা। মানববন্ধন থেকে প্রকাশিত সংবাদ মনগড়া ও ভিত্তিহীন’ বলে দাবি করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রকাশিত সংবাদের তথ্য যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয়দের পক্ষ থেকে বক্তব্য রাখেন, শিক্ষক জাহাঙ্গীর হোসেন, ছাত্রদল নেতা বর্ষন হোসেন, বাপ্পি হোসেন, জাকি মোজাহিদ রাফি, শিক্ষার্থী মাইশা ইসলাম প্রমুখ।