1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বিদ্যালয়ের জমি উদ্ধার ও খেলার মাঠের দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থীদের মানববন্ধন - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

বিদ্যালয়ের জমি উদ্ধার ও খেলার মাঠের দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থীদের মানববন্ধন

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৩৩ জন খবরটি পড়েছেন

মামুন রণবীর, নেত্রকোণা জেলা প্রতিনিধি
রবিবার (১৬ আগস্ট), বিকেল ৪টা ২ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় বিদ্যালয়ের বেদখল হওয়া জমি উদ্ধার, খেলার মাঠ নিশ্চিত করা ও অবৈধ স্থাপনা উচ্ছেদসহ ছয় দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন দুই বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা। রবিবার (১৬ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও কলমাকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়ক এবং উব্দাখালী সেতুর ওপর এই কর্মসূচি পালন করা হয়। এতে সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

কর্মসূচি চলাকালে শিক্ষার্থীরা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে বিভিন্ন দাবির পক্ষে স্লোগান দেন। এক পর্যায়ে তারা সড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। কর্মসূচি শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলা পরিষদ হয়ে কলমাকান্দা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

শিক্ষার্থীরা জানান, তাদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে বিদ্যালয়ের বেদখলকৃত জমি উদ্ধার, নিরাপদ খেলার মাঠ নিশ্চিত, বহুতল ভবন নির্মাণের জন্য জমির ব্যবস্থা, বিদ্যালয়ের সম্পত্তি রক্ষায় কার্যকর পদক্ষেপ, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং পরিবেশ রক্ষা।

মানববন্ধনে বক্তারা বলেন, শুধু বিদ্যালয়ের ভবন থাকলেই শিক্ষার পরিবেশ নিশ্চিত হয় না। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য নিরাপদ খেলার মাঠ ও সুস্থ পরিবেশ প্রয়োজন। কিন্তু জমি দখল ও আশপাশের অবৈধ স্থাপনার কারণে শিক্ষার্থীদের স্বাভাবিক বিকাশ ব্যাহত হচ্ছে।

স্থানীয়রা জানান, বিদ্যালয়ের জমি দখলমুক্ত করে খেলার মাঠের ব্যবস্থা করা তাদের দীর্ঘদিনের দাবি। এই দাবি বাস্তবায়নে তারা নেত্রকোণা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের দৃষ্টি আকর্ষণ করেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মো. সাইদুর রহমান ও ওবাইদুল হক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারি চাঁন মিয়া, ব্যবসায়ী এম আলমগীর, কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহাম্মদ মাহমুদ হাসান এবং কলমাকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম শাহজাহান কবীর।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar