1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সেলাইয়ের কাজ করে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫, উচ্চশিক্ষা নিয়ে দুশ্চিন্তায় সুমাইয়া - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

সেলাইয়ের কাজ করে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫, উচ্চশিক্ষা নিয়ে দুশ্চিন্তায় সুমাইয়া

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৫০ জন খবরটি পড়েছেন

নজরুল ইসলাম, যশোর প্রতিনিধি
১৭ আগস্ট ২০২৬, সকাল ৯টা ৫২ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরের মণিরামপুর উপজেলার অদম্য মেধাবী সুমাইয়া খাতুন সেলাই সেন্টারে কাজ করে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। অভাবের সংসারে নিজের পড়ার খরচ জোগাতে মায়ের সঙ্গে সেলাইয়ের কাজ করলেও অদম্য ইচ্ছাশক্তিতে এই সাফল্য অর্জন করেছে সে। তবে ভালো ফলাফলের আনন্দ ছাপিয়ে এখন উচ্চশিক্ষা নিয়ে দুশ্চিন্তায় পড়েছে তার পরিবার।

সুমাইয়া মণিরামপুর কারিগরি ভোকেশনাল ইনস্টিটিউট থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তার বাবা আবু দাউদ মোল্লা একজন দিনমজুর এবং মা নাছিমা খাতুন সেলাই সেন্টারে কাজ করেন। চার সদস্যের পরিবারে অভাব নিত্যসঙ্গী হওয়ায় পড়াশোনার খরচ জোগাতে হিমশিম খেতে হয় তাদের। বাধ্য হয়ে সুমাইয়া নিজের পড়ার খরচ জোগাতে বাড়ির পাশের সেলাই সেন্টারে কাজ শুরু করে।

সুমাইয়ার মা নাছিমা খাতুন বলেন, “ছোটবেলা থেকেই মেধাবী সুমাইয়ার পড়াশোনার প্রতি খুব ঝোঁক। মেয়েকে ভালো কাপড় কিনে দিতে পারিনি, পড়াশোনার খরচও জোগাতে পারিনি। মেয়ের এই সাফল্যে খুশি হলেও ভবিষ্যতের খরচ জোগানো নিয়ে দুশ্চিন্তা করছি।”

প্রতিবেশী আইয়ূব আলী বলেন, “অদম্য ইচ্ছাশক্তি থাকলে দারিদ্র্য বাধা হয়ে দাঁড়াতে পারে না, তার উদাহরণ সুমাইয়া।”

আর্থিক টানাপোড়েনের কারণে সুমাইয়ার উচ্চশিক্ষা অনিশ্চিত হয়ে পড়েছে। পরিবারের পক্ষ থেকে বিত্তবানদের সহায়তার আহ্বান জানানো হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar