1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বেনাপোলে ৫ শতাধিক নারীকে স্বাবলম্বী করছে ‘আলোকিত নারী’ - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

বেনাপোলে ৫ শতাধিক নারীকে স্বাবলম্বী করছে ‘আলোকিত নারী’

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৩৬ জন খবরটি পড়েছেন

নজরুল ইসলাম, স্টাফ রিপোর্টার
সোমবার (১৭ আগস্ট), ২০২৬

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরের বেনাপোলে পিছিয়ে পড়া ও অসচ্ছল নারীদের আত্মনির্ভরশীল করে তুলতে কাজ করছে ‘আলোকিত নারী’ নামের একটি সামাজিক সংগঠন। বর্তমানে বেনাপোল পৌরসভা এলাকার প্রায় ৫ শতাধিক নারী সংগঠনটির মাধ্যমে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ নিয়ে নিজেদের স্বাবলম্বী করার সুযোগ পাচ্ছেন। রোববার বিকেলে বেনাপোল পৌরসভার কাগজপুকুর গ্রামে পরিচালিত সংগঠনটির প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেহেদী হাসান।

পরিদর্শনকালে সমাজসেবা কর্মকর্তা প্রশিক্ষণার্থী নারীদের সাথে মতবিনিময় করেন এবং সেলাই, কুটিরশিল্প ও হস্তশিল্পসহ নানাবিধ সৃজনশীল কাজের কার্যক্রম সরেজমিনে দেখেন। বর্তমানে কেন্দ্রটিতে ৭৩ জন অসচ্ছল নারী সরাসরি প্রশিক্ষণ নিচ্ছেন। ইতোমধ্যে প্রশিক্ষণ নিয়ে অনেক নারী নিজেদের উপার্জনের পথ তৈরি করেছেন এবং পরিবারের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখছেন। গ্রামীণ নারীদের ক্ষমতায়ন ও অর্থনৈতিক স্বাধীনতার লক্ষ্য নিয়ে সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোস্তাফিজ্জোহা সেলিম সংগঠনটি প্রতিষ্ঠা করেন।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেহেদী হাসান বলেন, “নারীদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান তৈরিতে এ উদ্যোগ প্রশংসনীয়। স্থানীয় পর্যায় থেকে দারিদ্র্য বিমোচনে এটি একটি ইতিবাচক দৃষ্টান্ত। সরকারিভাবেও এসব উদ্যোগে সহযোগিতার সুযোগ রয়েছে।”

সংগঠনের সভাপতি ও প্রতিষ্ঠাতা মোস্তাফিজ্জোহা সেলিম বলেন, “সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা এই কাজ শুরু করেছি। নারীদের শুধু প্রশিক্ষণ দিয়ে থেমে থাকা নয়, তাঁদের তৈরি পণ্যের বাজারজাতকরণ ও স্থায়ী কর্মসংস্থানের পরিকল্পনা আমাদের রয়েছে। সরকারি-বেসরকারি সহায়তা পেলে এ কার্যক্রম আরও বিস্তৃত করা সম্ভব হবে।”

বিশেষজ্ঞরা মনে করেন, গ্রামীণ নারীদের দক্ষ করে আয়মুখী কাজে যুক্ত করার এই প্রচেষ্টা স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি সমাজে নারীর অবস্থান ও মর্যাদা সুদৃঢ় করতে কার্যকর ভূমিকা রাখছে। পরিদর্শনকালে সংগঠনের সাধারণ সম্পাদক মোমতাজ খাতুন, সহসভাপতি উজ্জ্বল হোসেন, অর্থ সম্পাদক আজিজুল হক, দপ্তর সম্পাদক ইব্রাহিম হোসেন এবং প্রশিক্ষণ কেন্দ্রটির সভাপতি ও প্রশিক্ষক সেলিনা বেগমসহ অন্যান্য সদস্য ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar