নজরুল ইসলাম, যশোর প্রতিনিধি
মঙ্গলবার (১৮ আগস্ট), বিকেল ৩টা ৪৫ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যশোরের শার্শা উপজেলার বুরুজ বাগান পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির নবনিযুক্ত সভাপতি তানজিম খান কনিকে অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে বিদ্যালয়ের সামনে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় এলাকাবাসীও অংশ নেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, নতুন সভাপতি নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখা হয়নি এবং তার কর্মকাণ্ড বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ব্যাহত করছে। তারা অবিলম্বে তাকে অপসারণ করে যোগ্য কাউকে সভাপতি হিসেবে নিয়োগের দাবি জানান।
বক্তারা বলেন, বিদ্যালয়ের স্বার্থে এবং শিক্ষার মানোন্নয়নে বর্তমান সভাপতিকে সরিয়ে নতুন কমিটি গঠন করা জরুরি। অন্যথায় তারা ভবিষ্যতে কঠোর কর্মসূচি ঘোষণা করবেন বলে হুঁশিয়ারি দেন।
উল্লেখ্য, সম্প্রতি বুরুজ বাগান পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এই এডহক কমিটি গঠন করা হয়। কমিটি গঠনের পর থেকেই স্থানীয় পর্যায়ে বিভিন্ন মহলে অসন্তোষ দেখা দেয়।