1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
গোবিপ্রবি ডিবেটিং সোসাইটির নতুন নেতৃত্বে তাওহীদ-তাওহিদুল - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

গোবিপ্রবি ডিবেটিং সোসাইটির নতুন নেতৃত্বে তাওহীদ-তাওহিদুল

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৪৭ জন খবরটি পড়েছেন

গোবিপ্রবি প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।


গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) ডিবেটিং সোসাইটির ৭ম কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে সভাপতি পদে লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাওহীদ আহমেদ নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের মো. তাওহিদুল আহমেদ এবং সাংগঠনিক সম্পাদক পদে অর্থনীতি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জাফিরা হক প্রতিষ্ঠা নির্বাচিত হয়েছেন।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. তাওহিদুল আহমেদ বলেন, “একটি ক্লাব তখনই সত্যিকার অর্থে বড় হয়ে ওঠে, যখন তার প্রতিটি সদস্য এটিকে নিজের জায়গা বলে মনে করে। ডিবেটিং সোসাইটি-কে আমি এমন একটি পরিসর হিসেবে দেখতে চাই, যেখানে নতুনরা সাহস পাবে, অভিজ্ঞরা পথ দেখাবে, আর সবাই একসঙ্গে শিখবে ও বেড়ে উঠবে। সাধারণ সম্পাদক হিসেবে আমার বিশ্বাস, একটি ক্লাবের সবচেয়ে বড় শক্তি তার মানুষ। তাই সবার অংশগ্রহণ ও সম্মিলিত প্রচেষ্টায় আমাদের প্রিয় ক্লাবটিকে আরও প্রাণবন্ত ও সমৃদ্ধ করে এগিয়ে নেওয়াই আমার অঙ্গীকার।”

নবনির্বাচিত সভাপতি তাওহীদ আহমেদ বলেন, “ডিবেটিং সোসাইটি আমার কাছে শুধু একটি বিতর্কের ক্লাব নয়, এটি আমার ও আমাদের অনেকের শেখা, বেড়ে ওঠা এবং নিজেদের প্রকাশ করার একটি জায়গা। ‘যুক্তিই হোক শক্তি’—এই বিশ্বাসকে সামনে রেখে আমি চাই, আমাদের প্রতিটি সদস্য বিতর্কের পাশাপাশি আত্মবিশ্বাস, মুক্তচিন্তা ও নেতৃত্বের গুণে সমৃদ্ধ হোক। আগেরদের রেখে যাওয়া ঐতিহ্যকে সঙ্গে নিয়ে সবার অংশগ্রহণে আমাদের প্রিয় ক্লাবটিকে আরও প্রাণবন্ত ও শক্তিশালী করে সামনে এগিয়ে নেওয়াই আমার প্রত্যয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar