1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
একাদশ শ্রেণিতে ভর্তি আবেদন হবে এক ধাপে, সেপ্টেম্বরেই ক্লাস শুরুর পরিকল্পনা - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

একাদশ শ্রেণিতে ভর্তি আবেদন হবে এক ধাপে, সেপ্টেম্বরেই ক্লাস শুরুর পরিকল্পনা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৯৭ জন খবরটি পড়েছেন

নিউজ ডেস্ক
বুধবার (১৯ আগস্ট), সন্ধ্যা ৬টা ১৩ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চলতি বছর একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, তিন ধাপের পরিবর্তে এবার মাত্র এক ধাপেই ভর্তি আবেদন নেওয়া হবে এবং থাকবে না মাইগ্রেশনের সুযোগ। এছাড়া নভেম্বরের পরিবর্তে সেপ্টেম্বরের শেষ সপ্তাহের মধ্যেই ভর্তিপ্রক্রিয়া শেষ করে ক্লাস শুরুর পরিকল্পনা করেছে মন্ত্রণালয়।

গত ১৬ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ড ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিশেষজ্ঞদের নিয়ে গঠিত ভর্তি নীতিমালা কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন নিয়ম অনুযায়ী, এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা এবার প্রথম পর্যায়ে একবারই আবেদনের সুযোগ পাবে। তবে খাতা চ্যালেঞ্জে ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থী এবং কোনো কারণে কলেজ না পাওয়া শিক্ষার্থীরা পরবর্তীতে আবেদনের সুযোগ পাবে।

ভর্তি আবেদন ও ক্লাস শুরুর সময়সূচি

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, সেপ্টেম্বরের প্রথম দিকেই অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হবে। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে। যারা পুনর্নিরীক্ষার পর আবেদন করে কলেজ পরিবর্তন করবে, তাদের ক্লাস ১ অক্টোবরের মধ্যে শুরু হবে। গত কয়েক বছর নানা কারণে ১ জুলাই ক্লাস শুরু করা সম্ভব হয়নি, তবে এবার দ্রুত ভর্তি শেষ করে অ্যাকাডেমিক ক্যালেন্ডার ঠিক রাখার চেষ্টা করছে মন্ত্রণালয়।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, “একাদশ শ্রেণির ভর্তি নীতিমালা নিয়ে কাজ চলছে। আশা করছি, আগামী বৃহস্পতিবারের মধ্যে এটি চূড়ান্ত হবে। এরপর তা নীতিমালা আকারে জারি করবে শিক্ষা মন্ত্রণালয়।”

তিনি আরও বলেন, “অ্যাকাডেমিক কার্যক্রমে শৃঙ্খলা ফিরিয়ে আনা জরুরি। এজন্য ভর্তি কার্যক্রম ও ক্লাস এগিয়ে আনার ব্যাপারে আলোচনা হয়েছে। সেগুলো মাথায় রেখেই আমরা নীতিমালা করছি।”

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar