1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 'ওয়ান চাইল্ড ওয়ান ট্রি' কর্মসূচি: বৃক্ষরোপণের পরিকল্পনা তৈরির নির্দেশ - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচি: বৃক্ষরোপণের পরিকল্পনা তৈরির নির্দেশ

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৫১ জন খবরটি পড়েছেন

নিউজ ডেস্ক
২৩ আগস্ট ২০২৬, বিকাল ৪:১১ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

পরিবেশ সংরক্ষণ ও শিক্ষার্থীদের সচেতনতা বাড়াতে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণের পরিকল্পনা ও ক্যালেন্ডার তৈরির নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। সম্প্রতি অধিদপ্তরের সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের এই নির্দেশনা দেওয়া হয়েছে।

ডিপিইর জুলাই ২০২৬-এর মাসিক সমন্বয় সভার সিদ্ধান্ত অনুযায়ী, অধিদপ্তরের আওতাধীন প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী সংখ্যা বিবেচনায় নিয়ে বৃক্ষরোপণের পরিকল্পনা প্রস্তুত করতে হবে। পরিকল্পনায় বিদ্যালয়ভিত্তিক গাছের সংখ্যা, স্থান নির্ধারণ এবং কার্যক্রম বাস্তবায়নের পদ্ধতি উল্লেখ করতে বলা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, শুধু পরিকল্পনা প্রণয়ন করলেই হবে না, প্রস্তুত করা পরিকল্পনা অনুযায়ী যথাযথভাবে বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়ন করতে হবে। এ জন্য বিভাগীয় উপ-পরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচির মূল লক্ষ্য হচ্ছে শিশুদের ছোটবেলা থেকেই পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণের সঙ্গে সম্পৃক্ত করা। একটি শিশুর সঙ্গে একটি গাছের সম্পর্ক তৈরি করার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশের প্রতি দায়িত্ববোধ ও সচেতনতা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।

বর্তমানে জলবায়ু পরিবর্তন, তাপমাত্রা বৃদ্ধি ও পরিবেশদূষণের কারণে দেশে সবুজায়নের প্রয়োজনীয়তা বাড়ছে। এ পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠানকে কেন্দ্র করে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সংশ্লিষ্টরা মনে করছেন, বিদ্যালয়ভিত্তিক পরিকল্পনা ও ক্যালেন্ডার তৈরির পাশাপাশি নিয়মিত গাছের পরিচর্যা নিশ্চিত করা গেলে কর্মসূচিটি দীর্ঘমেয়াদে কার্যকর হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar