1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মোংলা হাসপাতালে আকস্মিক পরিদর্শন: সেবার মান নিয়ে খোঁজ নিলেন প্রতিমন্ত্রী - bdtelegraph24.com
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

মোংলা হাসপাতালে আকস্মিক পরিদর্শন: সেবার মান নিয়ে খোঁজ নিলেন প্রতিমন্ত্রী

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৩৫ জন খবরটি পড়েছেন

প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট জেলা প্রতিনিধি
বুধবার (২৬ আগস্ট), ২০২৬

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাগেরহাটের মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিকভাবে পরিদর্শন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। বুধবার (২৬ আগস্ট) বেলা ১১টার দিকে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই তিনি হাসপাতালে উপস্থিত হয়ে চিকিৎসাসেবার মান ও রোগীদের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।

প্রতিমন্ত্রী হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং ভর্তি থাকা রোগীদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের চিকিৎসার বিষয়ে অবগত হন। এ সময় তিনি রোগীদের কাছ থেকে সেবার মান সম্পর্কে তথ্য সংগ্রহ করেন।

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী বলেন, হঠাৎ হাসপাতালে এসে তিনি দেখেছেন সংশ্লিষ্টরা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করছেন। রোগীরা যাতে কোনো ধরনের অভিযোগ ছাড়াই প্রয়োজনীয় সেবা পান, তা নিশ্চিত করতে হাসপাতালের সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি।

শেখ ফরিদুল ইসলাম হাসপাতালের জরুরি বিভাগের পরিচ্ছন্নতার বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি জরুরি কক্ষটি আরও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

প্রতিমন্ত্রীর এই আকস্মিক পরিদর্শনের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার সুমীসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar