1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নিজের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শা উপজেলা কলেজের প্রভাষকের সংবাদ সম্মেলন - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

নিজের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শা উপজেলা কলেজের প্রভাষকের সংবাদ সম্মেলন

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৩৩ জন খবরটি পড়েছেন

নজরুল ইসলাম, স্টাফ রিপোর্টার
২৬ আগস্ট ২০২৬, রাত ১০টা ১৫ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরের শার্শা উপজেলা কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মামুনুর রশীদ নিজের বিরুদ্ধে প্রচারিত মনগড়া ও ভিত্তিহীন অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে নাভারণ ইসলামপুর মোড়স্থ ৮ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্রভাষক মামুনুর রশীদ বলেন, তিনি দীর্ঘ ২৩ বছর ধরে নিষ্ঠার সঙ্গে শিক্ষকতা পেশায় নিয়োজিত আছেন। তার পরিবার দীর্ঘ দিন ধরে সামাজিক ও ধর্মীয় উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত এবং তিনি নিজেও ছাত্রজীবন থেকে রাজনীতির সঙ্গে যুক্ত থেকে বিএনপির দুর্দিনে দায়িত্ব পালন করেছেন।

নাভারণ বুরুজ বাগান বালিকা উচ্চবিদ্যালয়ের সভাপতি নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, নিয়ম অনুযায়ী তিনি ১ নম্বর ক্রমিকে থাকলেও রহস্যজনক কারণে অন্য একজনকে সভাপতি করা হয়। পরবর্তীতে বিতর্কিত এডহক কমিটির সভাপতির বিরুদ্ধে অভিভাবকরা মানববন্ধন করলে ওই সভাপতি তাকে জড়িয়ে মিথ্যা বক্তব্য দেন, যার তীব্র নিন্দা জানান তিনি।

গত ২৪ আগস্ট নাভারণে এক সাংবাদিকের ওপর হামলার ঘটনার সঙ্গে তাকে জড়ানোর বিষয়ে তিনি বলেন, ওই সময় তিনি কর্মস্থল শার্শা উপজেলা কলেজে ছিলেন, যা সিসিটিভি ফুটেজে সংরক্ষিত আছে। অথচ একটি স্বার্থান্বেষী মহল চক্রান্তমূলকভাবে তাকে এই ঘটনার সঙ্গে জড়াচ্ছে।

সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে তিনি এসব অপপ্রচারের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। তিনি ঘটনার নিরপেক্ষ আইনি তদন্ত দাবি করেন এবং গণমাধ্যমের প্রতি বস্তুনিষ্ঠ তথ্য তুলে ধরার অনুরোধ জানিয়ে এলাকায় শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান। সংবাদ সম্মেলনে স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar