আহম্মদ আব্দুল্লাহ, ববি প্রতিনিধি
২৮ আগস্ট ২০২৬, সন্ধ্যা ৭টা ৪৭ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সমকাল সুহৃদ সমাবেশের ২০২৬-২০২৭ সেশনের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নূর ইসলাম নিয়ন এবং সাধারণ সম্পাদক হিসেবে জাকিয়া সুলতানা শিমু দায়িত্ব পেয়েছেন। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টামণ্ডলীর সর্বসম্মতিক্রমে আগামী এক বছরের জন্য এই কমিটি অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটিতে সহ-সভাপতি সাইফুল, যুগ্ম সাধারণ সম্পাদক জাভেদ শিকদার, সাংগঠনিক সম্পাদক আশিকুজ্জামান হৃদয়, সহ-সাংগঠনিক সম্পাদক হৃদয় কুমার, প্রচার সম্পাদক অতশী কুমার, সহ-প্রচার সম্পাদক ধীমান ঢালী, দপ্তর সম্পাদক তাহসিন সারা, সহ-দপ্তর সম্পাদক আহমেদ আবদুল্লাহ, প্রকাশনা সম্পাদক নুসরাত জাহান, সহ-প্রকাশনা সম্পাদক আফরিন যুথী, পাঠচক্র সম্পাদক রাকিবুল ইসলাম, সহ-পাঠচক্র সম্পাদক মোহাম্মাদ তামিম, সাংস্কৃতিক সম্পাদক তৌফিকুল সিয়াম, সহ-সাংস্কৃতিক সম্পাদক নাফিসা আনোয়ার নাবিলা, অর্থ সম্পাদক ফাতেমা তুজ জোহরা, সহ-অর্থ সম্পাদক মেহেদী হাসান, ইভেন্ট অর্গানাইজার সিফাত আহমেদ এবং সহ-ইভেন্ট অর্গানাইজার ওরাইনা খান রয়েছেন। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে আটজনকে মনোনীত করা হয়েছে।
কমিটির অনুমোদন ও দিকনির্দেশনা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাত সদস্যবিশিষ্ট উপদেষ্টামণ্ডলী। উপদেষ্টারা হলেন সহযোগী অধ্যাপক রাহাত হোসেন ফয়সাল, সহযোগী অধ্যাপক মহসিনা হোসাইন, সহযোগী অধ্যাপক ড. সুব্রত কুমার দাস, সহকারী অধ্যাপক মোঃ সিরাজিস সাদিক, সহকারী অধ্যাপক হোসনে আরা ডালিয়া, সহকারী অধ্যাপক প্রজ্ঞা পারমিতা বোস এবং সহকারী অধ্যাপক মোঃ ফরহাদ উদ্দিন।
নবনিযুক্ত সভাপতি নূর ইসলাম নিয়ন বলেন, “সম্মানিত উপদেষ্টামণ্ডলী আমাদের ওপর যে আস্থা রেখে এই কমিটির অনুমোদন দিয়েছেন, আমরা তার পূর্ণ সম্মান বজায় রাখব। বরিশাল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশ, সুস্থ সংস্কৃতি চর্চা এবং মানবিক কার্যক্রমকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়াই হবে আমাদের প্রধান লক্ষ্য।”
জাতীয় দৈনিক সমকালের অঙ্গ সংগঠন হিসেবে সমকাল সুহৃদ সমাবেশ ববি শিক্ষার্থীদের মধ্যে লেখালেখি, সাহিত্য-সংস্কৃতি চর্চা ও পাঠাভ্যাস বিকাশে কাজ করে। এছাড়া বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে দায়িত্বশীলতা ও সুনাগরিক মূল্যবোধ তৈরিতে সংগঠনটি ভূমিকা রাখছে।