1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
লোহাগাড়ায় শিক্ষার্থীদের অপরাধ ও মাদকবিরোধী সচেতনতার পাঠ দিচ্ছেন ওসি - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

লোহাগাড়ায় শিক্ষার্থীদের অপরাধ ও মাদকবিরোধী সচেতনতার পাঠ দিচ্ছেন ওসি

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৯ জন খবরটি পড়েছেন

মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
মঙ্গলবার (১ সেপ্টেম্বর), সকাল ৮টা ২৬ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

পাঠ্যবইয়ের বাইরে শিক্ষার্থীদের আইন, অপরাধ ও সামাজিক সচেতনতার পাঠ দিচ্ছেন চট্টগ্রামের লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ। ইভটিজিং, মাদক, কিশোর গ্যাং, বাল্যবিবাহ ও সাইবার অপরাধসহ বিভিন্ন বিষয়ে সচেতন করতে তিনি নিয়মিত বিভিন্ন স্কুলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করছেন।

এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার (৩১ আগস্ট) উত্তর আমিরাবাদ এম.বি. উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে প্রায় দেড় ঘণ্টার একটি সচেতনতামূলক ক্লাস নেন ওসি মোহাম্মদ আবদুল্লাহ। এ সময় তিনি কোন কাজ আইনত অপরাধ, অপরাধে জড়িয়ে পড়ার পরিণতি এবং কোনো হয়রানি বা অপরাধের শিকার হলে কীভাবে আইনগত সহায়তা নিতে হবে—এসব বিষয়ে শিক্ষার্থীদের ধারণা দেন।

ওসি মোহাম্মদ আবদুল্লাহ বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনের সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ। তাই পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি আইন, নৈতিকতা, সামাজিক মূল্যবোধ ও অপরাধের ক্ষতিকর দিক সম্পর্কে তাদের সচেতন করা প্রয়োজন। সচেতনতার মাধ্যমে অনেক অপরাধ প্রতিরোধ করা সম্ভব।

বিদ্যালয়ের এক শিক্ষক জানান, বাস্তব জীবন ও সমাজ সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করে তোলা জরুরি। পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা সরাসরি শিক্ষার্থীদের সঙ্গে এসব বিষয়ে আলোচনা করায় তারা বিষয়গুলো সহজে বুঝতে পেরেছে।

সচেতনতামূলক ক্লাসে অংশ নেওয়া এক শিক্ষার্থী জানায়, পাঠ্যবইয়ের বাইরে দৈনন্দিন জীবন ও ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানার সুযোগটি তাদের জন্য ছিল ভিন্নধর্মী অভিজ্ঞতা। সংশ্লিষ্টদের মতে, কিশোর-কিশোরীদের অপরাধ ও মাদক থেকে দূরে রাখতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন সচেতনতামূলক কার্যক্রম ইতিবাচক ভূমিকা রাখবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar