1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
জাককানইবির নতুন ট্রেজারার ড. ইমদাদুল হুদাকে সাদা দল ও ইউট্যাবের অভিনন্দন - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

জাককানইবির নতুন ট্রেজারার ড. ইমদাদুল হুদাকে সাদা দল ও ইউট্যাবের অভিনন্দন

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪২ জন খবরটি পড়েছেন

তানভীর আহমেদ, জাককানইবি প্রতিনিধি
মঙ্গলবার (১ সেপ্টেম্বর), ২০২৬

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) নবনিযুক্ত ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদাকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাদা দল ও ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)-এর শিক্ষকরা। গত ৩০ আগস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে যোগদানের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

গত ২৭ আগস্ট মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬-এর ১২(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদাকে চার বছরের জন্য ট্রেজারার হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি বিশ্ববিদ্যালয়ের নবম ট্রেজারার এবং অভ্যন্তরীণ শিক্ষকদের মধ্য থেকে প্রথম ব্যক্তি হিসেবে এই পদে দায়িত্ব পালন করছেন।

দীর্ঘ ৩০ বছরের বেশি সময় শিক্ষকতা পেশায় যুক্ত অধ্যাপক ড. ইমদাদুল হুদা এর আগে কলা অনুষদের ডিন, সিন্ডিকেট সদস্য, অর্থ কমিটির সদস্য, বিভাগীয় প্রধান ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও একাডেমিক দায়িত্ব পালন করেছেন। এছাড়া ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর উপাচার্য ও ট্রেজারার শূন্য অবস্থায় তিনি প্রশাসনিক ও আর্থিক দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন।

তাঁর ২০টির বেশি গবেষণা প্রবন্ধ দেশ-বিদেশের বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়েছে। ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের এই অধ্যাপক তাঁর দীর্ঘ কর্মজীবনে অসংখ্য শিক্ষার্থীর পিএইচডি, এমফিল ও এমএ থিসিস তত্ত্বাবধান করেছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar