1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
চুনতি কলেজে ডিজিটাল ব্যাংকিং সেবা: জনতা ব্যাংকের সঙ্গে সমঝোতা স্মারক - bdtelegraph24.com
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে শিশু হত্যা: পানের বরজে মিলল বস্তাবন্দি মরদেহ, আটক ৩ পটুয়াখালীতে বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ১৫ জেলে উদ্ধার টানা ৫ দিন বৃষ্টির আভাস, কোথাও কোথাও ভারি বর্ষণের সম্ভাবনা জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ডোনাল্ড ট্রাম্প পাবনার ফরিদপুর পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পাবনার ফরিদপুর বনওয়ারীনগর বাজারের অর্ধশতাধিক অবৈধ দোকান উচ্ছেদ সব শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ সরকারের নড়াইলে পুকুরপাড়ে পাড়ে থাকা ম/র/দে/হ উদ্ধার করল পুলিশ উজিরপুরে চুরির অপবাদে খুঁটিতে বাঁধা যুবক, সন্তানকে খাইয়ে দেওয়ার ভিডিও ভাইরাল

চুনতি কলেজে ডিজিটাল ব্যাংকিং সেবা: জনতা ব্যাংকের সঙ্গে সমঝোতা স্মারক

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪৬ জন খবরটি পড়েছেন

মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
বুধবার (২ সেপ্টেম্বর), ২০২৬

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ডিজিটাল ব্যাংকিং সেবা সহজ ও নিরাপদ করতে চট্টগ্রামের লোহাগাড়ার চুনতি সরকারি মহিলা ডিগ্রি কলেজের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে জনতা ব্যাংক পিএলসি। এই চুক্তির ফলে শিক্ষার্থীরা এখন থেকে ব্যাংকের ‘জনতা পে’ (Janata Pay) গেটওয়ে ব্যবহার করে ঘরে বসেই কলেজের যাবতীয় ফি ও বিল পরিশোধ করতে পারবে।

বুধবার লোহাগাড়া শাখায় আয়োজিত অনুষ্ঠানে ব্যাংক ও কলেজ কর্তৃপক্ষের মধ্যে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে ক্যাশলেস লেনদেন ব্যবস্থা প্রবর্তনের পাশাপাশি শিক্ষার্থীদের সময় ও শ্রম সাশ্রয় হবে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে জনতা ব্যাংক পিএলসি, লোহাগাড়া শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আবু তৈয়ব, সহকারী ব্যবস্থাপক অনুপম সেন এবং কলেজের অধ্যক্ষ জাফর আলমসহ সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংকের অফিসার মোহাম্মদ ইউনুছ।

সংশ্লিষ্টরা জানান, ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট ও প্রযুক্তিনির্ভর সেবাব্যবস্থার দিকে এগিয়ে যাওয়ার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতে আরও শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের আধুনিক ব্যাংকিং সেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে ব্যাংকটির।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar