1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ইসলামী ছাত্রশিবিরের সংবর্ধনা প্রদান - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

শ্যামনগরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ইসলামী ছাত্রশিবিরের সংবর্ধনা প্রদান

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩২ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সাতক্ষীরার শ্যামনগরে এসএসসি/দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শ্যামনগর উপজেলা শাখার আয়োজনে সংবর্ধনা দেওয়া হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টায় শ্যামনগর সরকারি মহসিন কলেজের হলরুমে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতি ও ভবিষ্যৎ শিক্ষাজীবনে উৎসাহ দেওয়ার লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শ্যামনগর উপজেলা শাখার সভাপতি রাশিদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিপি ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক রিয়াজুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা জেলা শাখার সভাপতি জুবায়ের হাসান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি আব্দুর রহিম, শ্যামনগর উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমান, ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা জেলা শাখার সাবেক সভাপতি মাওলানা রুহুল আমিন এবং সাঈদী হাসান বুলবুল। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি হাফেজ আমিনুর রহমান।

অনুষ্ঠানে এসএসসি/দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা জানানো হয়। সংবর্ধনার অংশ হিসেবে শিক্ষার্থীদের ক্রেস্ট, বই ও স্টিকার প্রদান করা হয়। কৃতী শিক্ষার্থীরা এ আয়োজনে অংশ নিয়ে সংবর্ধনা গ্রহণ করেন। শিক্ষার্থীদের সাফল্যকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো ফলাফল ও সাফল্য অর্জনে উৎসাহিত করতেই এ আয়োজন করা হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar