ফাতেমা আকতার তোয়া।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসের ( বিইউপি) বিবিএ জেনারেল, ব্যাচ-২০২৩ এর শিক্ষার্থী তাহমিদ আলম শ্রেষ্ঠ মৃত্যুর সাথে লড়াই করে ঢাকা সিএমএইচ (CMH)-এ চিকিৎসাধীন অবস্থায় আজ ৬ সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২০ মিনিটে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গত ১৬ আগস্ট, ২০২৬ তারিখে বিইউপি ছেলেদের আবাসিক হলে আসার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হয় শ্রেষ্ঠ। অসাবধানতাবশত তিনি ভার্সিটির সাঁটল থেকে পড়ে মাথা ফেটে রক্ত বের হলে সাথে সাথেই তাকে ভার্সিটির মেডিকেল সেন্টার থেকে সিএম এইচ এ পাঠানো হয়।অধ্যায়নরত কর্মকর্তা শ্রেষ্ঠকে আইসিইউতে রেফার করে।আজ সকাল ৮.২০ এ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আজ ৬ সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫০ মিনিটে বিইউপি মনপুরা ফিল্ডে মোহাম্মদ তাহমিদ আলম শ্রেষ্ঠর ১ম জানাজা সম্পন্ন হয়েছে। উক্ত জানাজায় মাননীয় উপাচার্য, রেজিস্ট্রার, ডিন, বিভাগীয় প্রধানগণ, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী, সহপাঠী এবং শ্রেষ্ঠর পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত থেকে তার প্রতি শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন। অশ্রুসজল চোখে এবং ভারাক্রান্ত হৃদয়ে সবাই তাকে অন্তিম বিদায় জানায়।
আল্লাহ তাআলা শ্রেষ্ঠর সকল ভুলত্রুটি ক্ষমা করে তাকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ স্থান দান করুন। এই অপূরণীয় ক্ষতি সহ্য করার জন্য তার পরিবার, আত্মীয়-স্বজন ও বন্ধুদের ধৈর্য ও শক্তি দান করুন।