1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ব্যক্তিত্বসম্পন্ন শিক্ষার্থী গড়ার প্রত্যয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে নবীনদের সঙ্গে শাখা ছাত্রদল - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

ব্যক্তিত্বসম্পন্ন শিক্ষার্থী গড়ার প্রত্যয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে নবীনদের সঙ্গে শাখা ছাত্রদল

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩০ জন খবরটি পড়েছেন

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ববি প্রতিনিধি

বরিশাল বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানো ও তাদের সঙ্গে রাজনৈতিক আলাপচারিতার উদ্দেশ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ৯ টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মোশাররফ হোসেন ও সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমানের নেতৃত্বে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানো হয়। পরে নবীন শিক্ষার্থীদের সঙ্গে রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে আলাপচারিতা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক বিভিন্ন সমস্যা, শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা এবং সমসাময়িক নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়।

আয়োজন সম্পর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মোশাররফ হোসেন বলেন, “এটি মূলত একটি রাজনৈতিক আলাপচারিতা ও নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানোর আয়োজন। শিক্ষার্থীদের রাজনীতি সম্পর্কে সচেতন করা এবং ভবিষ্যতে রাজনীতিসচেতন, দায়িত্বশীল ও ব্যক্তিত্বসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে ওঠার পরিবেশ তৈরি করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য। তাদের সঙ্গে বিভিন্ন সমস্যা ও বিষয় নিয়ে সরাসরি আলোচনা ও মতবিনিময়ের মধ্য দিয়ে আমাদের এ কার্যক্রম শুরু হয়েছে।”

এদিকে অনুষ্ঠানে অংশ নেওয়া কয়েকজন শিক্ষার্থী আয়োজনটিকে ইতিবাচকভাবে দেখছেন বলে জানান। তাদের মতে, নবীন শিক্ষার্থীদের নিয়ে এমন আয়োজন বিশ্ববিদ্যালয়জীবনের শুরুতে তাদের বিভিন্ন বিষয় সম্পর্কে ধারণা পেতে সহায়তা করতে পারে। একই সঙ্গে ক্যাম্পাসের উন্নয়ন ও শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করার সুযোগ তৈরি হয়েছে বলেও তারা মনে করেন।

শিক্ষার্থীরা আরও জানান, বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ছাত্রসংগঠনের প্রতিনিধিরা যেন নিয়মিতভাবে শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ রাখেন এবং তাদের বিভিন্ন সমস্যা, সুযোগ-সুবিধা ও অসুবিধার কথা শোনেন—এটি তারা প্রত্যাশা করেন। পাশাপাশি রাজনীতি সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করার ক্ষেত্রে দায়িত্বশীল ও গঠনমূলক আলোচনা প্রয়োজন বলেও মত দেন তারা।

আলোচনা শেষে বরিশাল বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে উপস্থিত নেতাকর্মী ও শিক্ষার্থীদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar