1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে ১ কোটি ২৬ লাখ টাকার স্কলারশিপ পেলেন সিলেটের তাজরিয়ান - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে ১ কোটি ২৬ লাখ টাকার স্কলারশিপ পেলেন সিলেটের তাজরিয়ান

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৩ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিনিধি
শুক্রবার (১১ সেপ্টেম্বর ২০২৬), বিকেল ৪টা ১৬ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লেস্টার থেকে ১ কোটি ২৬ লাখ টাকা মূল্যের মর্যাদাপূর্ণ স্কলারশিপ পেয়েছেন সিলেটের শিক্ষার্থী মো. তাজরিয়ান রশিদ। ২০২৬ সালে বিশ্ববিদ্যালয়টিতে তিন বছর মেয়াদি ব্যাচেলর অব ইঞ্জিনিয়ারিং (বিইং) ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য তিনি এই মেধাভিত্তিক বৃত্তি অর্জন করেন।

এই স্কলারশিপের আওতায় তাজরিয়ানের তিন বছরের সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে। স্কলারশিপটির মোট মূল্য ৭৫ হাজার ৩০০ পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ২৬ লাখ টাকা। বিশ্বের নির্বাচিত মাত্র ৩০ জন শিক্ষার্থীর একজন হিসেবে তিনি এই বৃত্তি পেয়েছেন।

এর আগে ২০২৫ সালে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব প্লাইমাউথে বিইং ইন রোবোটিকস ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ৫০ শতাংশ মেধাভিত্তিক স্কলারশিপ পান তাজরিয়ান। তিন বছর মেয়াদি ওই স্কলারশিপের মূল্য ছিল ২৮ হাজার ৮০০ পাউন্ড।

তাজরিয়ানের একাডেমিক সাফল্যের বিষয়ে জানা যায়, ২০২২ সালের এসএসসি পরীক্ষায় তিনি জিপিএ ৪.৬১ অর্জন করেন। পরবর্তীতে বাংলা মাধ্যম থেকে ব্রিটিশ কারিকুলামে রূপান্তর হয়ে সিলেট ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে পড়াশোনা শুরু করেন। গণিত, পদার্থবিজ্ঞান ও ফারদার ম্যাথমেটিকসে অসাধারণ ফলাফলের স্বীকৃতি হিসেবে তিনি পিয়ারসন এডেক্সেল হাই অ্যাচিভার অ্যাওয়ার্ড অর্জন করেন।

পড়াশোনার পাশাপাশি তাজরিয়ান শিক্ষার্থীদের মেন্টরিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন। তাঁর হাত ধরেই গড়ে ওঠে ‘এ-লেভেল ক্র্যাশ কোর্সেস’ (এএলসিসি) নামের অনলাইন প্ল্যাটফর্ম। এর মাধ্যমে তিনি বিশ্বের বিভিন্ন দেশের আইজিসিএসই ও এ-লেভেলের শিক্ষার্থীদের গণিত, পদার্থবিজ্ঞান ও ফারদার ম্যাথমেটিকসে একাডেমিক দিকনির্দেশনা দিচ্ছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar