1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাগেরহাটের শরণখোলায় তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু - bdtelegraph24.com
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম :
২২ বছরের পুরোনো ভ্রূণ থেকে কন্যাসন্তানের জন্ম গ্রিসে নবম পে-স্কেল: ৭ পৃথক এসআরও জারি ও আইবাসে বেতন নির্ধারণের প্রস্তুতি শ্যামনগরে ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির অনুমোদন দেওয়ায় শুভেচ্ছা মিছিল লোহাগাড়ায় সাংবাদিককে হুমকির অভিযোগ, থানায় জিডি সার ব্যবস্থাপনা ও সরবরাহ তদারকিতে কৃষি মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম গঠন বাগেরহাটের শরণখোলায় তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু পার্বত্য চট্টগ্রামে তিন উচ্চপর্যায়ের কমিটি গঠন: প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন বাঘারপাড়ায় ৪ হাজার মিটার অবৈধ চায়না জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে বিনষ্ট বাগেরহাটে অনলাইন জুয়ার বিরুদ্ধে ডিবির অভিযান, ২২ ফোন ও ৪ ব্যাংক কার্ড জব্দ লোহাগাড়ায় পৌঁছে ফুলেল শুভেচ্ছায় সিক্ত এমপি সামীমা আর স্বপ্না

বাগেরহাটের শরণখোলায় তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ জন খবরটি পড়েছেন

মোঃ নাজমুল ইসলাম সবুজ, শরণখোলা প্রতিনিধি
শনিবার (১২ সেপ্টেম্বর), দুপুর ১২টা

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাগেরহাটের শরণখোলায় ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের সূচনা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে বর্ণাঢ্য র্যালি ও পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এরপর উপজেলা পরিষদ চত্বর ও এর আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন অতিথিরা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজোয়ান ইফতেখার ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রশাসনিক উদ্যোগের পাশাপাশি জনসচেতনতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে প্রতিটি নাগরিককে নিজ নিজ বসতবাড়ি ও আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

ডেঙ্গু কেবল প্রশাসনিক উদ্যোগে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়; এর জন্য সাধারণ মানুষের সচেতনতা সবচেয়ে জরুরি। জমে থাকা পানি অপসারণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন পঞ্চায়েত এবং উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল হাই, শরণখোলা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আঃ মালেক রেজা, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাচন কর্মকর্তা শেখ মইন উদ্দিন ও উপজেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি কাজী সরোয়ার বাদলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

X