1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রাঙামাটি জোনের উদ্যোগে তরুণদের জন্য বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ শুরু - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

রাঙামাটি জোনের উদ্যোগে তরুণদের জন্য বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ শুরু

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৩ জন খবরটি পড়েছেন

মোঃ কামরুল ইসলাম, রাঙামাটি জেলা প্রতিনিধি
রবিবার (১৩ সেপ্টেম্বর), রাত ৮টা ৪৯ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

পার্বত্য চট্টগ্রামের তরুণ প্রজন্মকে তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে বাংলাদেশ সেনাবাহিনীর রাঙামাটি সদর জোনের উদ্যোগে বিনামূল্যে ‘কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬’ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৩ সেপ্টেম্বর) সকালে রাঙামাটি সদর জোনে আয়োজিত এক অনুষ্ঠানে এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন রাঙামাটি জোনের ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর মো. জুলফিকার রহমান, পিএসসি। পার্বত্য এলাকার পাহাড়ি ও বাঙালি ২০ জন তরুণ-তরুণী এই প্রশিক্ষণে অংশ নিচ্ছেন।

বাংলাদেশ সেনাবাহিনীর পার্বত্য চট্টগ্রামে পরিচালিত সম্প্রীতি ও উন্নয়নমূলক কার্যক্রমের অংশ হিসেবে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের কম্পিউটারের মৌলিক ব্যবহার, প্রয়োজনীয় সফটওয়্যার পরিচালনা, ইন্টারনেট ব্যবহার, তথ্য অনুসন্ধান এবং দৈনন্দিন জীবনে প্রযুক্তির কার্যকর প্রয়োগসহ বিভিন্ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর মো. জুলফিকার রহমান বলেন, “শিক্ষিত ও দক্ষ মানবসম্পদ একটি অঞ্চলের টেকসই উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি। তরুণ-তরুণীদের তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে পারলে তাদের আত্মনির্ভরশীল হওয়ার সুযোগ সৃষ্টি হবে।”

তিনি আরও বলেন, পাহাড়ি ও বাঙালি তরুণ-তরুণীদের যৌথভাবে প্রশিক্ষণে সম্পৃক্ত করার মাধ্যমে পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হবে। আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে তথ্যপ্রযুক্তির জ্ঞান অর্জনের কোনো বিকল্প নেই।

সংশ্লিষ্টরা জানান, সেনাবাহিনীর এই জনকল্যাণমূলক উদ্যোগ পার্বত্য চট্টগ্রামের তরুণ প্রজন্মকে আধুনিক শিক্ষায় সম্পৃক্ত করার পাশাপাশি তাদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং আর্থ-সামাজিক অগ্রগতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar