1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
জাককানইবিতে ছাত্রদলের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান - bdtelegraph24.com
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
জাককানইবিতে ছাত্রদলের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান মুকুল রানার হাতে রঙিন মিঠাস, জীবনের চাকা ঘোরে ঐতিহ্যের স্বাদে জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে রাষ্ট্র পরিচালনার আহ্বান আইনমন্ত্রীর জাককানইবিতে নবনির্মিত স্কুল এন্ড কলেজ ভবনের উদ্বোধন করলেন উপাচার্য রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্যামনগরে বিআরটিসি বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত রাজশাহীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন: বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা সাত ধাপে ইউপি নির্বাচনের প্রাথমিক সিদ্ধান্ত ইসির, ভোট শুরু ১২ নভেম্বর কুমিল্লায় জমি নিয়ে বিরোধ: সালিশ না মানা মোস্তাফিজের হাতে বোন ও ভাতিজা খুন মাদক, নৈরাজ্য ও অনলাইন অপপ্রচারের বিরুদ্ধে ববি ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জাককানইবিতে ছাত্রদলের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ জন খবরটি পড়েছেন

তানভীর আহমেদ / জাককানইবি প্রতিনিধি
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ২০২৬, রাত ৮টা ১১ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) ক্যাম্পাস পরিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। মঙ্গলবার দুই দিনব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন দলটির নেতাকর্মীরা।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক হাবিব আহমেদ ও সদস্য সচিব মামুন সরকারের নেতৃত্বে প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী এ কর্মসূচিতে অংশ নেন। তারা বিশ্ববিদ্যালয়ের হল প্রাঙ্গণ, টিএসসি সংলগ্ন এলাকা, ড্রেন এবং বিভিন্ন পরিত্যক্ত স্থান পরিষ্কার করেন।

ছাত্রদলের সদস্য সচিব মামুন সরকার বলেন, “দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি, পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যকর শিক্ষাঙ্গন গড়ে তোলার লক্ষ্যে দুই দিনব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমাদের এই পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে।”

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক হাবিব আহমেদ বলেন, “ক্যাম্পাসের কোথাও যেন পানি জমে মশার প্রজননক্ষেত্র তৈরি না হয়, সেজন্য সবাইকে সচেতন হতে হবে এবং নিজেদের চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের কল্যাণ এবং সামাজিক দায়িত্ব পালনে অগ্রণী ভূমিকা রাখতে চায়।”

তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধ শুধু সরকারের একার দায়িত্ব নয়; এটি প্রত্যেকের সামাজিক ও নাগরিক দায়িত্ব। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানান।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

X