1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সঠিকভাবে ভ্যাট-ট্যাক্স দিয়ে দেশের উন্নয়নে অবদান রাখার আহ্বান ববি উপাচার্যের - bdtelegraph24.com
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
৯৯তম অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে মেজবাউর রহমান সুমনের ‘রইদ’ মহিপুরে ১ কেজি ৯০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৬ হাজার ৬৫০ টাকায় ভারত ও নেপালে বন্যা ও ভূমিধস: নিহত ৭০ বাংলার জমিনে কাউকে সন্ত্রাস করতে দেয়া যাবেনা- স্বাস্থ্যমন্ত্রী পারমাণবিক অস্ত্র তৈরির পরিকল্পনা বাতিল করেনি সৌদি আরব: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন পাবনায় ৩৮১ বস্তা সার জব্দ, দুই ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা ভারতে অন্তঃসত্ত্বা নারীকে ২৭৫ কিমি দূরে নিয়ে জীবন্ত পুড়িয়ে হত্যা, গ্রেপ্তার ৪ হরমুজ প্রণালিতে ১৯ জাহাজে ইরানের হামলা, মার্কিন ডুবোযান আটক অভয়নগরে সন্তানসহ নিখোঁজ গৃহবধূর সন্ধান মেলেনি ভাতাভোগী ও সঞ্জীবন প্রকল্পের আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে ফলজ ও ঔষধি গাছের চাঁরা বিতরণ

সঠিকভাবে ভ্যাট-ট্যাক্স দিয়ে দেশের উন্নয়নে অবদান রাখার আহ্বান ববি উপাচার্যের

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৩ জন খবরটি পড়েছেন

আহম্মদ আব্দুল্লাহ, ববি প্রতিনিধি
বুধবার (১৬ সেপ্টেম্বর), রাত ৮টা ৩৬ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সঠিকভাবে ভ্যাট ও ট্যাক্স প্রদানের মাধ্যমে দেশের উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমে প্রত্যক্ষ অবদান রাখার আহ্বান জানিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে আয়োজিত ‘ভ্যাট ম্যানেজমেন্ট অ্যান্ড অনলাইন ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিশন’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। বিশ্ববিদ্যালয়টির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিয়োরেন্স সেল (আইকিউএসি) এই কর্মশালার আয়োজন করে।

উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ বলেন, “ভ্যাট ও ট্যাক্স আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। সঠিকভাবে ভ্যাট ও ট্যাক্স প্রদান করার মাধ্যমে আমরা রাষ্ট্রের উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমে প্রত্যক্ষভাবে অবদান রাখতে পারি। এ বিষয়ে সঠিক জ্ঞান ও সচেতনতা থাকা প্রত্যেক নাগরিকের জন্য জরুরি।”

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য এই বিষয়ের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি আরও বলেন, “বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের এ বিষয়ে স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। এ ধরনের কর্মশালা অংশগ্রহণকারীদের বাস্তবভিত্তিক জ্ঞান অর্জনের পাশাপাশি দায়িত্বশীল নাগরিক হিসেবে কর ও ভ্যাট প্রদানে সচেতন হতে সহায়তা করবে।”

আইকিউএসি-এর পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মো. ইমরান হোসেনের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর অঞ্চল-বরিশালের কর কমিশনার শেখ শামীম বুলবুল। এছাড়া মূসক (ভ্যাট) ও আয়কর সংক্রান্ত কারিগরি বিষয়ে মূল আলোকপাত করেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ-বরিশালের যুগ্ম কমিশনার মো. মেহেরব হক এবং কর অঞ্চল-বরিশালের উপ-কর কমিশনার প্রতীষ বিশ্বাস।

কর্মশালায় জানানো হয়, দিনব্যাপী এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও সংশ্লিষ্টদের অনলাইন আয়কর রিটার্ন দাখিল এবং সহজ উপায়ে ভ্যাট ব্যবস্থাপনা পদ্ধতি সংক্রান্ত বাস্তবভিত্তিক ধারণা প্রদান করা। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান ও দাপ্তরিক প্রধানরা অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar