1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ডেঙ্গু প্রতিরোধে ইবি ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান - bdtelegraph24.com
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
৯৯তম অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে মেজবাউর রহমান সুমনের ‘রইদ’ মহিপুরে ১ কেজি ৯০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৬ হাজার ৬৫০ টাকায় ভারত ও নেপালে বন্যা ও ভূমিধস: নিহত ৭০ বাংলার জমিনে কাউকে সন্ত্রাস করতে দেয়া যাবেনা- স্বাস্থ্যমন্ত্রী পারমাণবিক অস্ত্র তৈরির পরিকল্পনা বাতিল করেনি সৌদি আরব: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন পাবনায় ৩৮১ বস্তা সার জব্দ, দুই ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা ভারতে অন্তঃসত্ত্বা নারীকে ২৭৫ কিমি দূরে নিয়ে জীবন্ত পুড়িয়ে হত্যা, গ্রেপ্তার ৪ হরমুজ প্রণালিতে ১৯ জাহাজে ইরানের হামলা, মার্কিন ডুবোযান আটক অভয়নগরে সন্তানসহ নিখোঁজ গৃহবধূর সন্ধান মেলেনি ভাতাভোগী ও সঞ্জীবন প্রকল্পের আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে ফলজ ও ঔষধি গাছের চাঁরা বিতরণ

ডেঙ্গু প্রতিরোধে ইবি ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ২২ জন খবরটি পড়েছেন


ইবি প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসজুড়ে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে শাখা ছাত্রদল। এতে নেতাকর্মীদের মাঝে মাস্ক ও হ্যান্ড গ্লাভ্‌স বিতরণ ও পরে বিভিন্ন দলে বিভক্ত প্রশাসন ভবন, ডায়না চত্বর, ঝাল চত্বর, বটতলাসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেন।
‎
‎বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে এ কর্মসূচি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান। এসময় উপ-উপাচার্য প্রফেসর ড. এমতাজ হোসেন ও ট্রেজারার প্রফেসর ড. ইদ্রিস আলী উপস্থিত ছিলেন।
‎
‎এতে শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমী মিথুন ও সদস্য সচিব রাফিজ আহমেদ ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ নেতৃত্বে শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সাহেদ আহম্মেদ, বর্তমান কমিটির যুগ্ম আহ্বায়ক নূর উদ্দিন, সাব্বির হোসাইন, রাকিব হাসান স্বাক্ষর-সহ অন্য নেতাকর্মী
‎উপস্থিত ছিলেন।
‎
‎
‎এ বিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমী মিথুন বলেন, বাংলাদেশ সরকারের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক তিন মাসের কার্যক্রম চলমান, তারই ধারাবাহিকতায় আমরা আজকের এই কর্মসূচি শুরু করেছি। ক্যাম্পাসকে নিরাপদ এবং ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনকে যাবতীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। ছাত্রদলের পক্ষ থেকে আমরা ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরির জন্য হলগুলোতে লিফলেট বিতরণ করব এবং বিভিন্ন জায়গায় ফেস্টুন লাগবো। যাতে সাধারণ শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধি পায়। আমরা সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই, তারা যেন নিজ নিজ দায়িত্বে ক্যাম্পাসকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখে।
‎
‎কর্মসূচির প্রতি সাধুবাদ জানিয়ে উপাচার্য প্রফেসর ড. মতিনুর রহমান বলেন, যে কোনো সমস্যা বা দুর্যোগের ক্ষেত্রে যদি আমরা আগে থেকেই প্রতিরোধ গ্রহণ করি তবে আমরা আমাদেরকে ও আমাদের পরিবেশকে রক্ষা করতে পারবো। বাংলাদেশের যে কোনো বিশ্ববিদ্যালয় হতে এই ক্যাম্পাস অনেক সবুজ। ইতোমধ্যে আমরা প্রায় দের হাজার চারা গাছের চারা রোপন  করেছি। বিশ্ববিদ্যালয়কে আরো সবুজায়ন এবং পরিবেশ রক্ষায় আমরা টার্গেট নিয়েছি ১০ হাজার বৃক্ষরোপণ করার।
‎এ কার্যক্রমের মধ্য দিয়ে হল, বিভাগ, অফিসের কোথাও যেন  ময়লা পানি জমে ডেঙ্গুর বাহক এডিস মশার লার্ভা জন্ম নিতে না পারে এবং ডেঙ্গু সহ অন্য যে কোন প্রকার রোগ থেকে নিরাপদে থাকতে পারি সে বিষয়ে সকলকে সচেতন হতে হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar