1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কলমাকান্দায় ৬ দফা দাবি নিয়ে ইউএনও কার্যালয় ঘেরাও করলো শিক্ষার্থীরা - bdtelegraph24.com
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফাতেহা-ই-ইয়াজদহমের ছুটি পরিবর্তন: একাদশ শ্রেণির ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর খুলনায় মেসের ছাদে শিক্ষার্থীকে নির্যাতন ও মৃত্যু: ৪ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইফোন ছিনতাইয়ে বাধা: অপ্রতিমকে লাঠিপেটায় হত্যার ঘটনায় মূল আসামিরা গ্রেফতার ন্যাম ভবন থেকে জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার গাজায় চলমান পরিস্থিতি ভয়াবহ ও অন্যায্য: ব্রিটিশ পপ তারকা এড শিরান জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী যান্ত্রিক ত্রুটি কাটিয়ে ফের উৎপাদনে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট সুন্দরবনের দূষণ হ্রাস ও বাস্তুতন্ত্রের উন্নয়ন বিষয়ক শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা রাজশাহী রেঞ্জ ডিআইজি সঙ্গে ইন্ডিয়ান সহকারী হাই কমিশনার সৌজন্য সাক্ষাৎ

কলমাকান্দায় ৬ দফা দাবি নিয়ে ইউএনও কার্যালয় ঘেরাও করলো শিক্ষার্থীরা

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৭ জন খবরটি পড়েছেন

মামুন রণবীর, নেত্রকোণা জেলা প্রতিনিধি

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নেত্রকোণার কলমাকান্দা উপজেলার কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও কলমাকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেদখল জমি উদ্ধার, খেলার মাঠ নিশ্চিতকরণ, বহুতল ভবন নির্মাণের জন্য জমি বরাদ্দসহ ছয় দফা দাবি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সচেতন নাগরিক সমাজ। এসময় তারা বিক্ষোভ মিছিল করেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) উপজেলা সদরের থানা মোড় থেকে চাঁনপুর মোড় পর্যন্ত ঘণ্টাব্যাপী মানববন্ধনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। এতে পাঁচ শতাধিক শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক সহ স্থানীয়রা অংশগ্রহণ করেন। পরে এক বিক্ষোভ মিছিল নিয়ে তারা ইউএনও কার্যালয়ের সামনে অবস্থান নেন।

এই কর্মসূচিতে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের জমি দখল, খেলার মাঠের সংকট এবং আশপাশের পরিবেশের নানা সমস্যার কারণে শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ও বিকাশ ব্যাহত হচ্ছে। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলার মাঠের বিকল্প নেই। একই সঙ্গে বিদ্যালয়ের নিজস্ব সম্পত্তি রক্ষা, নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং ভবিষ্যতের অবকাঠামোগত উন্নয়নের জন্য প্রয়োজনীয় জমি নিশ্চিত করা জরুরি।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, ছয় দফা দাবিগুলো হলো—অবৈধ দখলে থাকা বিদ্যালয়ের জমি দ্রুত উদ্ধার করে বিদ্যালয়ের নামে হস্তান্তর; নিরাপদ ও উন্মুক্ত খেলার মাঠ নিশ্চিত করা; বহুতল ভবন নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি বরাদ্দ; বিদ্যালয়ের সম্পত্তি রক্ষায় সীমানাপ্রাচীর নির্মাণ ও আইনি সুরক্ষা; বিদ্যালয়ের আশপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা এবং সরকারি খাসজমি ও নদীর চর দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও মিল-কারখানার দূষণ বন্ধ করা।

শিক্ষার্থীদের এই বিক্ষোভের খবর পেয়ে ইউএনও আব্দুল্লাহ আল মামুন কার্যালয়ের সামনে এসে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। এসময় তিনি তাদের বক্তব্য শুনে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar