1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রাজশাহী আইএইচটির ৫০ বছর পূর্তি: সুবর্ণজয়ন্তীর রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন - bdtelegraph24.com
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ফাতেহা-ই-ইয়াজদহমের ছুটি পরিবর্তন: একাদশ শ্রেণির ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর খুলনায় মেসের ছাদে শিক্ষার্থীকে নির্যাতন ও মৃত্যু: ৪ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইফোন ছিনতাইয়ে বাধা: অপ্রতিমকে লাঠিপেটায় হত্যার ঘটনায় মূল আসামিরা গ্রেফতার ন্যাম ভবন থেকে জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার গাজায় চলমান পরিস্থিতি ভয়াবহ ও অন্যায্য: ব্রিটিশ পপ তারকা এড শিরান জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী যান্ত্রিক ত্রুটি কাটিয়ে ফের উৎপাদনে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট সুন্দরবনের দূষণ হ্রাস ও বাস্তুতন্ত্রের উন্নয়ন বিষয়ক শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা রাজশাহী রেঞ্জ ডিআইজি সঙ্গে ইন্ডিয়ান সহকারী হাই কমিশনার সৌজন্য সাক্ষাৎ

রাজশাহী আইএইচটির ৫০ বছর পূর্তি: সুবর্ণজয়ন্তীর রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ জন খবরটি পড়েছেন

আবু কাওসার মাখন, রাজশাহী ব্যুরো
শনিবার (১৯ সেপ্টেম্বর, ২০২৬)

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রাজশাহী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তী উদযাপনের রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন ও মোড়ক উন্মোচন করা হয়েছে। শনিবার আইএইচটি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ অধ্যাপক মির্জা ওয়াসি পারভেজ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদ প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈসা। বিশেষ অতিথি হিসেবে অংশ নেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরের নায়েবে আমীর প্রফেসর ডা. মোহাম্মদ জাহাঙ্গীর এবং আরডিএ চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ সুইট।

১৯৭৬ সালে প্রতিষ্ঠিত রাজশাহী আইএইচটি ২০২৬ সালে প্রতিষ্ঠার ৫০ বছর পূর্ণ করেছে। দীর্ঘ পাঁচ দশকে প্রতিষ্ঠানটি স্বাস্থ্য প্রযুক্তি শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সুবর্ণজয়ন্তী উপলক্ষে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তাদের অংশগ্রহণে বিভিন্ন কর্মসূচি আয়োজনের উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ।

রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধনের মধ্য দিয়ে সুবর্ণজয়ন্তী উদযাপনের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হয়েছে। এই আয়োজনকে ঘিরে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। আয়োজকরা জানান, সুবর্ণজয়ন্তীর মূল আয়োজনে প্রতিষ্ঠানের ৫০ বছরের শিক্ষা, ঐতিহ্য ও সাফল্যের পথচলা তুলে ধরা হবে।

প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে মিলনমেলার আয়োজনের মাধ্যমে দিনটি স্মরণীয় করে রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।

এই মিলনমেলার আয়োজনে দায়িত্ব পালন করছেন উদযাপন কমিটির সদস্য সচিব মো. মামুনুর রশীদ। তার সঙ্গে যুগ্ম সদস্য সচিব হিসেবে রয়েছেন জহিরুল ইসলাম, সেলিম রেজা, সৌরভ হোসেন, সাদ্দাম হোসেন, মিনহাজুল ইসলাম ও খোরসেদ আলম।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar