1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
খুলনায় মেসের ছাদে শিক্ষার্থীকে নির্যাতন ও মৃত্যু: ৪ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা - bdtelegraph24.com
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে ওষুধ কারখানায় অগ্নিকাণ্ড, আহত ১ দুর্গাপুরে নির্মম হত্যার শিকার সাংবাদিক আলিফ ফকিরের পরিবারের পাশে ডেপুটি স্পিকার বন্ধুত্বের পুঁজিতে গড়ে উঠল ‘শেষ বিকেলের চায়ের আড্ডা’, স্বপ্ন অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো কালিয়াকৈরে প্রিমিয়াম লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিহত ১০, অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছিল না ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৩ লাখ টাকার ডায়মন্ডের রিং উদ্ধার, মালিককে হস্তান্তর প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার: প্রধানমন্ত্রী উত্তরা রাজলক্ষ্মীতে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত অর্ধশত

খুলনায় মেসের ছাদে শিক্ষার্থীকে নির্যাতন ও মৃত্যু: ৪ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯৮ জন খবরটি পড়েছেন

জেলা প্রতিনিধি / খুলনা
২০ সেপ্টেম্বর ২০২৬, রাত ৮:৫৪ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) চার শিক্ষার্থীর বিরুদ্ধে নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মো. আজমুল হোসেনকে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে নগরীর ইসলামনগর এলাকায় এক প্লেট ভাত খাওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে তাকে মেসের ছাদে নিয়ে নির্যাতন করা হয় বলে অভিযোগ নিহতের পরিবারের। পরে গুরুতর আহত অবস্থায় ভবনের নিচে পড়ে আজমুলের মৃত্যু হয়।

নিহতের বাবা কুতুবউদ্দিনের করা মামলায় এজাহারভুক্ত আসামিরা হলেন—খুবি শিক্ষার্থী মবিন, রবিন, সাগর ও ওবায়দুর। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে হরিণটানা থানায় দণ্ডবিধির ৩০২ ও ৩৪ ধারায় মামলাটি দায়ের করা হয়।

মামলার এজাহার ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাতে ভাত খাওয়া নিয়ে বিরোধের পর আজমুলের বিরুদ্ধে চুরির অভিযোগ তোলা হয়। এরপর তাকে ভবনের ছাদে নিয়ে মারধর করা হয় এবং তার মাথার চুল কেটে দেওয়া হয়। পরিবারের অভিযোগ, নির্যাতনের সময় আজমুলের ফোন থেকে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

রাত দেড়টার দিকে কয়েকজন যুবক আজমুলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের নথিতে তাকে চারতলা থেকে পড়ে আহত হওয়ার কথা উল্লেখ করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় এবং তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মৃত্যুর পর তাকে হাসপাতালে নিয়ে আসা ব্যক্তিরা দ্রুত স্থান ত্যাগ করেন।

তদন্ত ও কর্তৃপক্ষের বক্তব্য

হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন বলেন, প্রাথমিকভাবে চুরির অভিযোগে আজমুলকে ছাদে নিয়ে মারধরের পর নিচে পড়ে আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। তবে ঘটনাটি কীভাবে ঘটেছে, তা নিশ্চিত হতে তদন্ত চলছে। ময়নাতদন্ত প্রতিবেদন, ঘটনাস্থলের আলামত ও সংশ্লিষ্টদের বক্তব্য পর্যালোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কানাই লাল সরকার জানান, ১০ সেপ্টেম্বর আজমুল ইংরেজি বিভাগে ভর্তি হন। তার বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে বিস্তারিত তথ্য ছিল না। পরিবারের সঙ্গে কথা বলে আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar