মোঃ আরিফুল ইসলাম, পাবনা জেলা প্রতিনিধি
বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬), দুপুর ১২টা
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
পাবনার ফরিদপুর উপজেলার ডেমরা হাজী জয়েন উল্লাহ উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সভায় কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন স্থানীয়রা।
সভায় নবগঠিত এডহক কমিটির সভাপতি আলহাজ্ব এ্যাডভোকেট আবুল হোসেন জোয়ার্দার, অভিভাবক সদস্য মোঃ আরিফুর ইসলাম এবং শিক্ষক প্রতিনিধি মোঃ মনসুর আলমকে স্বাগত জানানো হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা রক্ষা ও সুন্দর পরিবেশ নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়।
বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের শৃঙ্খলা ও সুন্দর পরিবেশ নিশ্চিত করতে এডহক কমিটি আন্তরিকভাবে কাজ করবে। একটি শিক্ষা প্রতিষ্ঠান শুধু ভবন ও অবকাঠামো দিয়ে এগিয়ে যায় না; শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকাবাসীদের সম্মিলিত প্রচেষ্টায় একটি প্রতিষ্ঠানের প্রকৃত উন্নয়ন সম্ভব।
সভাপতি আলহাজ্ব এ্যাডভোকেট আবুল হোসেন জোয়ার্দার আরও বলেন, শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, নৈতিক শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। বিদ্যালয়ের বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে তা সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
অনুষ্ঠানে পাবনা জেলা বিএনপির দপ্তর সম্পাদক মোঃ আলাউদ্দিন, পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সভাপতি এনামুল হক, উপজেলা প্রেসক্লাবের সভাপতিসহ স্থানীয় সাংবাদিক, জনপ্রতিনিধি, বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষক এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন। বক্তারা নবগঠিত কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ খালেকের মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।